সেরা বিশ্বকাপ মানলেও আক্ষেপ সাকিবের
খেলা

সেরা বিশ্বকাপ মানলেও আক্ষেপ সাকিবের

পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেটে হেরে চলমান টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন ভঙ্গ হয় বাংলাদেশের। পাকিস্তানের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসাল্টেন্ট শ্রীধরণ শ্রীরাম। পাকিস্তানের বিপক্ষে হারের পর ম্যাচ শেষে সাকিবও বললেন এটাই বাংলাদেশের সেরা বিশ্বকাপ। সেরা বিশ্বকাপ মানলেও আক্ষেপ ঝরেছে তার কণ্ঠে।




নেদারল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে হারলেও তৃতীয় ম্যাচে শেষ বলে জিম্বাবুয়েকে হারিয়েছিলো বাংলাদেশ। টি-২০ বিশ্বকাপে এর আগে মুল পর্বে মাত্র একটি জয় পেয়েছিল বাংলাদেশ। আর তাই এই বিশ্বকাপকে সেরা মানছেন সাকিব। তিনি বলেন, ‘ফল হিসেবে আমাদের সেরা টি-২০ বিশ্বকাপ। তবে আমরা সুযোগ পেয়েছিলাম। আমরা আরও ভালো করতে পারতাম। তবে নতুন খেলোয়াড় এসেছে, অনেক পরিবর্তন হয়েছে। এর চেয়ে বেশি আশা করতে পারি না।’



আজকের ম্যাচ সম্পর্কে সাকিব বলেন, ‘ইনিংসের মাঝপথে ৭০ রানে ১ বা ২ উইকেট ছিল আমাদের। সেখান থেকে ১৪৫-১৫০ রানের মতো করতে চেয়েছিলাম। এ পিচে তা ভালো একটি স্কোর হতো। প্রথম ম্যাচ দেখেছি দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডের। ইনিংসের পরের ১০ ওভারে রান করা কঠিন। সব সময়ই জানতাম, নতুন ব্যাটসম্যানদের জন্য কঠিন হবে আমাদের। ফলে থিতু ব্যাটসম্যানদের কাউকে শেষ পর্যন্ত থাকাটা দরকার ছিল।’    

Source link

Related posts

নিতম্বের চোটের কারণে লাইনে প্লে অফ বার্থ নিয়ে খেলার সম্ভাবনা কম

News Desk

ক্রীড়া রেডিও কিংবদন্তি মনে করেন মেলানিয়া ট্রাম্প “আশ্চর্যজনক” কিন্তু উদ্বোধনে তার টুপির ভক্ত নন

News Desk

মেরিল্যান্ডের সকার কোচ স্বীকার করেছেন যে খেলোয়াড়দের অর্থ প্রদানের কারণে তিনি “আমার ড্রেসিংরুমটি হারিয়েছেন”: “ক্যালেন্ডার”

News Desk

Leave a Comment