সেরা উদীয়মান খেলোয়াড় এনজো ফার্নান্দেজ 
খেলা

সেরা উদীয়মান খেলোয়াড় এনজো ফার্নান্দেজ 

বিশ্বকাপের শুরুতে হয়তো তার নামও জানতো না অনেকেই। তবে তিনিই শেষ পর্যন্ত হয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের স্বপ্নসারথী। তিনি আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। পুরো বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স করে হয়েছেন বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড়।




বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিপক্ষে মাঠে নেমে করেছিলেন অসাধারণ এক গোল। এরপর মাঝমাঠে আর্জেটিনার অতন্দ্র প্রহরী হয়ে যান এনজো ফার্নান্দেজ। দলের গোলে সাহায্য ও প্রতিপক্ষের বল আটকে দিয়ে স্কালোনির আস্থার প্রতিদান দেন তিনি।



এরপর পুরো বিশ্বকাপে মাঝমাঠে দেখিয়েছেন অসাধারণ নৈপুণ্য। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। আর তাই বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরষ্কার জিতেন এনজো ফার্নান্দেজ।   

 

 

 

Source link

Related posts

তিনি দলে ছিলেন না, হঠাৎ করেই শেফালি ফাইনালে ওঠেন

News Desk

প্যাট ম্যাকাফি প্রাক্তন সতীর্থ ভন্টে ডেভিসকে আবেগপূর্ণ শ্রদ্ধা জানিয়েছেন: ‘আপনি যদি তাকে জানতেন তবে আপনি তাকে ভালোবাসতেন’

News Desk

বৃহত্তর কুপার ফ্ল্যাগের খেলা সত্ত্বেও হিউস্টন ডিউকের বিপক্ষে ফাইনাল ফোর ক্লাসিকের মহাকাব্য রিটার্নটি সম্পূর্ণ করেছেন

News Desk

Leave a Comment