‘সিরিজ জয় এক নম্বর উদ্দেশ্য’
খেলা

‘সিরিজ জয় এক নম্বর উদ্দেশ্য’

ইংল্যান্ডের বিপক্ষে এখনও পর্যন্ত কোনো সংস্করণে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। ঘরের মাঠে এবার সেই আক্ষেপ ঘোচাতে চায় বাংলাদেশ। ১ মার্চ থেকে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে টাইগাররা। আর সিরিজ জয়ের লক্ষ্যেই মাঠে নামবে বাংলাদেশ।

রোববার (২৬ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। এই সিরিজে লক্ষ্যের কথা জানতে চাইলে তামিম বলেন, ‘সিরিজ জয় এক নম্বর উদ্দেশ্য এছাড়া আর কিছু নেই। অবশ্যই আমরা যখন প্রথম ওয়ানডে খেলব ১ তারিখে, জেতার জন্যই খেলব। আমরা যে প্রস্তুতি নিয়েছি, সেটা সন্তোষজনক। মাঠে বাস্তবায়ন করতে পারলেই ভালো কিছু আসবে।’




 

সিরিজ জিততে ঘরের মাঠের সুবিধা নিতে চায় বাংলাদেশ। তামিম আরও বলেন, ‘যে উইকেটে খেলি না কেন, আমাদের ভালো খেলতে হবে। ওদের (ইংল্যান্ড) চেয়ে ভালো করতে হবে জেতার জন্য। আমাদের যেমন উইকেট দরকার সেরকম কিছুই হবে’। 

 

 

Source link

Related posts

তার প্রাক্তন সতীর্থ শোহেই ওহতানি ইপেই মিজুহারার ব্যবহৃত একই কথিত বুকমেকারের সাথে বাজি রেখেছিলেন

News Desk

Cal Raleigh এর উত্তরাধিকার শুধুমাত্র সিয়াটেল একটি ওয়ার্ল্ড সিরিজ বার্থ কাছাকাছি ইঞ্চি বৃদ্ধি

News Desk

ব্যালকিডস সম্পর্কে জানুন আমেরিকা যুক্তরাষ্ট্রের ওপেনের সময় মাঠে ঘাম ভেঙে দিন – এবং তাদের কোনও অনুমানমূলকও নেই

News Desk

Leave a Comment