Image default
খেলা

সিপিএলের নবম আসরের তারিখ ও ভেন্যু চূড়ান্ত

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) নবম আসর শুরুর তারিখ ও ভেন্যু নির্ধারণ করে ফেলেছে আয়োজকরা। আগামী ২৮ আগস্ট থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই আসর।

২০২০ সালে সিপিএলের অষ্টম আসরটি অনুষ্ঠিত হয়েছিল ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে। এবারের টুর্নামেন্টের ম্যাচগুলো (৩৩টি) হবে সেন্ট কিটস অ্যান্ড নেভিসের ওয়ার্নার পার্কে।

সিপিএলের চিফ অপারেটিং অফিসার পেটে রাসেল বলেন, ‘আমরা খুবই রোমাঞ্চিত যে ২০২১ সালের টুর্নামেন্টের উইন্ডো চূড়ান্ত করতে পেরেছি। আমি সেন্ট কিস অ্যান্ড নেভিস সরকারকে ধন্যবাদ জানাই এই বছরের আসরটি আয়োজন করতে রাজি হওয়ায়। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকেও ধন্যবাদ এত ব্যস্ত সূচির মধ্যেও তারা আমাদের জন্য জায়গা করে দিতে সাহায্য করেছেন। আমরা আবারও একটি সফল আসর আয়োজনের আশা করছি।’

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট সিপিএল প্রথম মাঠে গড়ায় ২০১৩ সালে। এরপর আটটি আসর হয়েছে এখন পর্যন্ত। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ত্রিনবাগো নাইট রাইডার্স।

Related posts

ম্যাক জোন্স নিউ ইংল্যান্ডে ব্যর্থ হয়েছেন কারণ বিল বেলিচিক ‘তার পথে আটকে’ ছিলেন: প্রাক্তন দেশপ্রেমিক তারকা

News Desk

ঈগলদের কাছে জায়ান্টের ক্ষতি থেকে হিরো এবং জিরো: বিগ ব্লু তৃতীয় বেসম্যান ট্যানার ম্যাকি দ্বারা পুড়িয়ে ফেলা হয়েছিল

News Desk

ওকলাহোমার বিরুদ্ধে মিশিগান ধর্মান্ধ প্রচার: একটি 10 ​​-ডোলার বাজি, ভানাকাসে 100 ডলার পান, প্রতিটি ফুটবলে ফ্যানক্যাশে 100 ডলার পর্যন্ত।

News Desk

Leave a Comment