সার্বিয়ার বিপক্ষে ব্রাজিলের একাদশ ফাঁস!
খেলা

সার্বিয়ার বিপক্ষে ব্রাজিলের একাদশ ফাঁস!

হেক্সা জয়ের মিশনে কাতারে পা রেখেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১ টায় সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করবে তিতের শীর্ষরা। বিশ্বকাপে ব্রাজিলের একাদশ কেমন হবে টা নিয়ে বেশ লুকোচুরি করেছে ব্রাজিল টিম ম্যানেজমেন্ট। এমনকি ব্রাজিলের অনুশীলনেও ছিলো বেশ বিধিনিষেধ। কিছু ছবি তোলা ও ভিডিও ধারণ করা ছাড়া অনুশীলন দেখার সুযোগ দেওয়া হয়নি সংবাদমাধ্যমকে।




তবে এতো কিছুর পরও ফাঁস হয়েছে সার্বিয়ার বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচের একাদশ। আর এই একাদশ ফাঁস করেছে ব্রাজিলেরই টেলিভিশন চ্যানেল গ্লোবো। গ্লোবো তাদের এক প্রতিবেদনে বলছে, ব্রাজিলের কোচ তিতে প্রচলিত ধারার বাইরের একাদশ নামাবেন। একজন সেন্ট্রাল মিডফিল্ডার কম খেলিয়ে মনোযোগ দিয়েছেন আক্রমণভাগে।



আক্রমণভাগে নেইমার ও রিচার্লিসনের সঙ্গে দুই পাশে থাকবেন রাফিনহা ও ভিনিসিয়ুস। আর রক্ষণভাগে থাকবেন থিয়াগো সিলভা ও মার্কুইনহোজ। আর লেফট ও রাইট ব্যাকে থাকবেন দানিলো ও অ্যালেক্স সান্দ্রো। তবে ফাঁস হওয়া এই একাদশ নিয়েই ব্রাজিল মাঠে নামে কিনা টা ম্যাচ শুরু হলেই বোঝা যাবে।

ব্রাজিলের ফাঁস হওয়া একাদশ: অ্যালিসন বেকার ( গোলরক্ষক), দানিলো, থিয়াগো সিলভা, মার্কুইনহোজ, অ্যালেক্স সান্দ্রো, কাসেমিরো, লুকাস পাকুয়েতা, রাফিনহা, রিচার্লিসন, নেইমার ও ভিনিসিয়ুস জুনিয়র। 

Source link

Related posts

বক্সার জুলিও সিজার শেভেজ জুনিয়রকে জ্যাক পলের কাছে হেরে কয়েক সপ্তাহ পরে অভিযোগযুক্ত কার্টেল সম্পর্ক, মাদক পাচারের প্রতি নির্বাসিত হয়েছিল

News Desk

স্টিফেন স্মিথের বিরুদ্ধে ক্লে ট্র্যাভিস: আলোচনায় চার্লি কার্কের মতো একটি সম্মানজনক বক্তৃতা দেখায়

News Desk

একজন উচ্চ বিদ্যালয়ের বাস্কেটবল খেলোয়াড় তার জীবনকে একটি বিভক্ত-সেকেন্ড সিদ্ধান্তের মাধ্যমে একজন প্রতিপক্ষের দ্বারা খেলার মাঝখানে রক্ষা করেছিলেন

News Desk

Leave a Comment