Image default
খেলা

সাউদার্ন ব্রেভ ১০০ বল ক্রিকেটের প্রথম চ্যাম্পিয়ন

প্রথমবারের মত আয়োজিত ক্রিকেটের নতুন ফরমেট ১০০ বলের টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এ চ্যাম্পিয়ন হয়েছে সাউদার্ন ব্রেভ। লর্ডসে শনিবার রাতে অনুষ্ঠিত ফাইনালে বার্মিংহাম ফিনিক্সকে ৩২ হারিয়ে শিরোপা ঘরে তুলেছে জেমস ভিন্সের দল।

টস হেরে ব্যাট করতে নেমে পল স্টার্লিং আর রস হোয়াটলের ঝড়ে ৫ উইকেটে ১৬৮ রানের বড় সংগ্রহ দাঁড় করায় ব্রেভ। ওপেনিংয়ে নেমে স্টার্লিং মাত্র ৩৬ বলে ২ চার আর ৬ ছক্কায় করেন ৬১ রান। শেষদিকে হোয়াটলে ১৯ বলে ৪টি করে চার-ছক্কায় খেলেন হার না মানা ৪৪ রানের ইনিংস।

জবাবে ১৪ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় ফিনিক্স। এক লিয়াম লিভিংস্টোন ছাড়া দলের কেউ চালিয়ে খেলতে পারেননি। লিভিংস্টোন ১৯ বলে ৪টি করে চার-ছক্কায় করেন ৪৬ রান। মঈন আলির দল শেষপর্যন্ত থামে ৫ উইকেটে ১৩৬ রানে।

অন্যদিকে একই ভেন্যুতে প্রথম খেলায় মেয়েদের দ্য হান্ড্রেড ফাইনালে সাউদার্ন ব্রেভকে ৪৮ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ওভাল ইনভিন্সিবলস। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১২১ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল ওভাল। জবাবে ইনিংসের ২ বল বাকি থাকতেই ৭৩ রানে গুটিয়ে যায় ব্রেভ।

Related posts

এনএফএল কিংবদন্তি মাইক ভিক কলেজ ফুটবল কোচিং গুজবে ধরা পড়েছেন

News Desk

শেডুর স্যান্ডার্স তার প্রথম ক্যারিয়ারের শুরুতে রাইডারদের পরাজিত করে ব্রাউনস ইতিহাস তৈরি করেন

News Desk

কার্ডি বি কনসার্টের সময় প্রাক্তন প্যাট্রিয়টস প্লেয়ার স্টেফন ডিগসকে লক্ষ্য করতে দেখা গেছে: “আপনি কার সাথে খেলছেন?”

News Desk

Leave a Comment