শিরোপা জিততে ফাইনালে যে জার্সি পরবে আর্জেন্টিনা
খেলা

শিরোপা জিততে ফাইনালে যে জার্সি পরবে আর্জেন্টিনা

সর্বশেষ আর্জেন্টিনা বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছিলো ১৯৮৬ সালে। এরপর ৩৬ বছর পেরিয়ে গেলেও ছুঁয়ে দেখা হয়নি বিশ্বকাপের সোনালী ট্রফি। এর মাঝে দুইবার বিশ্বকাপের ফাইনাল খেললেও খালি হাতে ফিরতে হয়েছে আলবিসেলেস্তাদের। ১৯৯০ সালে পশ্চিম জার্মানির কাছে ও ২০১৪ সালে জার্মানির কাছে ফাইনালে হেরে যায় আর্জেন্টিনা। দুই ফাইনালেই নীল রঙের অ্যাওয়ে জার্সি পরে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। আর তাই নীল রঙের জার্সিকে অভিশপ্ত মনে করে আর্জেন্টিনার সমর্থকরা।




আট বছর পর আবারও বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা। রোববার (১৮ ডিসেম্বর) লুসাইল স্টেডিয়াম বাংলাদেশ সময় রাত ৯টায় ফাইনালে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এবারের বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা কোন জার্সি গায়ে মাঠে নামবে তা জানিয়ে দিলেন আর্জেন্টিনার প্রভাবশালী সংবাদ মাধ্যম টিওয়াইসি। এছাড়াও বিষয়টি টুইট করে নিশ্চিত করেছেন জনপ্রিয় ফুটবল সাংবাদিক রয় নেমার।

ফাইনালে ফ্রান্সের বিপক্ষে নীল রঙের অ্যাওয়ে জার্সি নয় র্স্টাটিং জার্সি গায়েই মাঠে নামবে মেসিরা। আকাশি সাদা জার্সি, সাদা প্যান্ট ও সাদা মোজা পরে ফরাসিদের মোকাবিলা করবে আলবিসেলেস্তারা। অন্যদিকে ফ্রান্সও মাঠে নামবে তাদের নীল রঙের র্স্টাটিং জার্সি গায়ে।

Source link

Related posts

ট্রান্স অ্যাথলেটের আইনজীবী ক্লায়েন্টের যৌন হয়রানির অভিযোগে WVa AG-এর মন্তব্য নিয়ে প্রশ্ন এড়িয়ে গেছেন

News Desk

এনবিএ একজন কর্মচারীকে বরখাস্ত করেছে যে চার্লি কার্কের হত্যার পরে অভদ্র মন্তব্য করেছিল

News Desk

কোর্টনি ভ্যান্ডারস্প্লট চ্যাম্পিয়নশিপ হিসাবে চ্যাম্পিয়নশিপ গ্রহণ করেছেন “ত্যাগ” এর ভূমিকায় আরও একটি সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন

News Desk

Leave a Comment