লঙ্কানদের বিপক্ষে সেঞ্চুরি করে শচীনকে ছুঁলেন কোহলি
খেলা

লঙ্কানদের বিপক্ষে সেঞ্চুরি করে শচীনকে ছুঁলেন কোহলি

ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে সেঞ্চুরির দেখা পেয়েছেন ভারতের ব্যাটার বিরাট কোহলি। কোহলির সেঞ্চুরিতে ভর করে লঙ্কানদের ৩৭৪ রানের টার্গেট দিয়েছে ভারত।

টস হেরে ব্যাটিং করতে নেমে শুভ সূচনা পায় ভারত। উদ্বোধনী জুটিতে ১৪৩ রান সংগ্রহ করেন রোহিত শর্মা ও শিবমন গিল। দলীয় ১৪৩ রানে গিল আউট হলে ক্রিজে আসেন বিরাট কোহলি। 



ক্রিজে এসে সাবলীল ব্যাটিং করতে থাকেন কোহলি। ৪৭ বলে নিজের অর্ধশতক পূরণ করেন কোহলি। অর্ধশতকের পর নিজের স্ট্রাইক রেট আরও বাড়ান কোহলি।  ৮০ বলে তিন অঙ্কের দেখা পান কোহলি। আর এই সেঞ্চুরিতে ভারতীয় লিটল মাস্টার শচীন টেন্ডুলকারের রেকর্ডে ভাগ বসান কোহলি। 

ঘরের মাঠে শচীনের ২০ সেঞ্চুরির রেকর্ডকে ছুঁয়ে ফেলেন কোহলি। ঘরের মাঠে ১৬৪ ম্যাচে ২০ সেঞ্চুরি করেছিলেন শচীন। আর কোহলি ১০২ ম্যাচে করলেন সমানসংখ্যক সেঞ্চুরি। শেষ পর্যন্ত ৮৭ বলে ১১৩ রান করে সাজঘরে ফেরেন বিরাট কোহলি।  

 

 

Source link

Related posts

দুর্নীতির তদন্তের অংশ হিসেবে ফ্রান্সের কর্তৃপক্ষ প্যারিস অলিম্পিকের আয়োজকদের অফিসে অভিযান চালায়

News Desk

ফক্স নিউজ স্পোর্টস হডল নিউজলেটার: সুপার বোল লিক্স এগিয়ে আসছে, ট্রাম্প মহিলাদের ক্রীড়া রক্ষার জন্য ব্যবস্থা গ্রহণ করেন

News Desk

অ্যান্টনি রিজোর আক্রমণাত্মক সমস্যা ইয়াঙ্কিসের সাথে অব্যাহত: ‘গ্রাইন্ডিং’

News Desk

Leave a Comment