রোকুজ্জোদের মার্কেটে গুলির পর মেসিকে হত্যার হুমকি
খেলা

রোকুজ্জোদের মার্কেটে গুলির পর মেসিকে হত্যার হুমকি

আর্জেন্টিনার ফুটবল দলের মহাতারকা লিওনেল মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর পরিবারের মালিকানাধীন রোজারিওর সুপারমার্কেটে এলোপাতারি গুলি ছোড়েছে দুর্বৃত্তরা। এসময় মার্কেট বন্ধ ছিলো। বাইরে থেকে স্টিলের দরজায় গুলি করে মোটরসাইকেল নিয়ে চলে যায় দুজন লোক।




চলে যাওয়ার আগে মেসিকে হুমকি দিয়ে একটি চিরকুট ফেলে যায় দুর্বৃত্তরা। সেই চিরকুটে লেখা ছিলো, ‘মেসি, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। (রোজারিওর মেয়র) পাবলো ইয়াভকিন নিজেই মাদক চোরাচালানকারী। সে তোমাকে বাঁচাতে পারবে না।’ 


মেসিকে হুমকি দিয়ে লেখা সেই চিরকুট

রোজারিওর সান্তা ফের সুপারমার্কেটে ১৪টি গুলি করা হয়েছে বলে জানিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম কাদেনা ৩ রোজারিও। আর্জেন্টিনার অপরাধ তদন্ত বিভাগ এআইসি ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। ঘটনাস্থলে সাধারণ মানুষের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। 

রোজারিওতে মেসির একটি বাড়ি রয়েছে। যেখানে মাঝেমধ্যে পরিবারসহ ছুটি কাটাতে যান মেসি। কাতার বিশ্বকাপের শিরোপা জয়ের পর সেই বাড়িতেই উদযাপন করেন মেসি। 

সূত্র: ডেইলি মেইল 

Source link

Related posts

টম ল্যাথাম পাকিস্তান সিরিজে নিউজিল্যান্ডের নেতৃত্ব দিয়েছেন

News Desk

নারী বিশ্বকাপে আজ একজন নতুন বিজয়ী হবে

News Desk

অ্যালেক্স প্রাগম্যানের স্ত্রীর কাছে $ 120 মিলিয়ন ডিলের আগে রেড সোক্স সম্পর্কে যে প্রশ্নগুলি ছিল

News Desk

Leave a Comment