মৃত্যুবার্ষিকীতে ওয়ার্নকে স্মরণ করলেন টেন্ডুলকার 
খেলা

মৃত্যুবার্ষিকীতে ওয়ার্নকে স্মরণ করলেন টেন্ডুলকার 

অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ-স্পিনার শেন ওয়ার্নের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। ২০২২ সালের ৪ মার্চ থাইল্যান্ডের কোহ সামুইতে হার্ট অ্যাটাকে মারা যান ওয়ার্ন। ওয়ার্নের প্রথম মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করলেন ভারতের মাস্টার ব্লাস্টার ব্যাটার শচীন টেন্ডুলকার।

টুইটারে ওয়ার্নের সঙ্গে ছবি দিয়ে টেন্ডুলকার লিখেছেন, ‘আমরা মাঠে কিছু স্মরণীয় ম্যাচ খেলেছি এবং একইভাবে স্মরণীয় মুহূর্তগুলি ভাগাভাগি করেছি। আমি আপনাকে শুধু একজন মহান ক্রিকেটার হিসেবেই মিস করছিনা , একজন ভালো বন্ধু হিসেবেও মিস করি। আমি নিশ্চিত, আপনি দারুণ ক্যারিশমা দিয়ে স্বর্গকে আগের চেয়ে আরও আকর্ষণীয় করে তুলেছেন, ওয়ার্ন!’



ক্রিকেট মাঠে ওয়ার্ন ও টেন্ডুলকারের লড়াইটা ছিলো উত্তেজনাপূর্ণ। কিন্তু মাঠের বাইরে একে অপরের খুব ভালো বন্ধু ছিলেন তারা। ওয়ার্ন ও টেন্ডুলকারের বন্ধুত্বে কথা বিশ্ব ক্রিকেটের অজানা নয়। ক্রিকেট ইতিহাসে কিংবদন্তি স্পিনারদের একজন ওয়ার্ন। শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরনের পর টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ওয়ার্ন। ১৪৫টি টেস্টে ৭০৮টি উইকেট শিকার করেছেন এই অজি কিংবদন্তি।

Source link

Related posts

কাকালি ও শীলা সাদিয়াপুসকরানির হয়ে বড় জয় পায়

News Desk

অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ইতালীয়রা ঐক্যকে আলিঙ্গন করে – বিয়োগ জেডি ভ্যান্স –

News Desk

ইএসপিএন-এর রাইস ডেভিস মার্চ ম্যাডনেস বেটিংকে ‘ঝুঁকিমুক্ত বিনিয়োগ’ বলে পরামর্শ দেওয়ার জন্য সমালোচনা করেছিলেন

News Desk

Leave a Comment