Image default
খেলা

ব্রাজিল ম্যাচের আগে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল সুইজারল্যান্ড

সোমবার রাত ১০টায় কাতার বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হয় সুইজারল্যান্ড। এদিন সুইসদের ১-০ গোলে হারিয়ে নকআউটপর্বে খেলা নিশ্চিত করে নেইমারহীন ব্রাজিল।

তবে এদিন ম্যাচের ঠিক আগে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় সুইজারল্যান্ড। মাঠে আসার পথে ট্রাফিক জ্যামের মধ্যেই দুর্ঘনটার শিকার হয় সুইজারল্যান্ড ফুটদল দলকে বহন করা বাসটি। ভাগ্যিস বাসের গতি কম ছিল। সেই কারণে বড় কোনো দুর্ঘটনা হয়নি। কেউ আহত হয়নি। বাসের চালকের ভুলেই এমন দুর্ঘটনা ঘটে। সামনে থাকা পুলিশের গাড়িতে ধাক্কা মারে বাসটি।

ব্রাজিলের বিপক্ষে প্রথম একাদশে ছিলেন না সুইসদের অন্যতম সেরা ফুটবলার শাকিরি। যা অবাক করে দিয়েছে অনেককে। প্রথম ম্যাচে শাকিরির পাস থেকেই গোল পেয়েছিল সুইজারল্যান্ড। শাকিরিকে বসিয়ে রাখা তাই ভুল বলেই মনে করছেন অনেকে।

Related posts

আমি মনে করি জোয়েল শেরম্যান 3 টি জিনিস: হারুনের বিচারকের যুগে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত

News Desk

শীর্ষে পৌঁছেও চিন্তিত কোচ আল-মোহামাদি আল-ফাজ

News Desk

ওয়েন গ্রেটস্কির স্ত্রী কানাডার প্রধানমন্ত্রী হিসাবে ট্রাম্পের সাথে এনএইচএল কিংবদন্তির ভাসমান অবস্থান ভাগ করে নিয়েছেন

News Desk

Leave a Comment