Image default
খেলা

বার্সাকে আনুষ্ঠানিক গুডবাই জানাবেন মেসি

বৃহস্পতিবার রাতেই বার্সেলোনা ঘোষণা করে দেয়, মেসিকে তারা আর ধরে রাখতে পারছে না। ২১ বছরের সম্পর্কটাতে ইতি টানতেই হচ্ছে। এখানে আর কোনো পথ খোলা নেই। আর্থিক দৈন্যদশার কারণে মেসির সঙ্গে চুক্তি করা সম্ভব হচ্ছে না তাদের। এই ঘোষণার পরই নিশ্চিত হয়ে যায়, বার্সার সঙ্গে মেসির সম্পর্ক শেষ হয়ে যাওয়ার কথা। এরই সঙ্গে জ্বল্পনা শুরু হয়ে যায়, তার গন্তব্য এরপর কোথায়? আগামী মৌসুমে কোন ক্লাবে খেলবেন তিনি।

যদিও এরই মধ্যে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, নেইমারের ক্লাব পিএসজিতেই যোগ দিতে যাচ্ছেন মেসি। এ নিয়ে তার সঙ্গে চুক্তিও প্রায় সম্পন্ন হয়ে গেছে। তিন বছরের চুক্তি হচ্ছে তার সঙ্গে। সে সঙ্গে পারিশ্রমিক ধরা হচ্ছে প্রায় ৪০ মিলিয়ন উইরো (বাৎসরিক)। যা নেইমারের চেয়েও ৫ মিলিয়ন বেশি।

এবার জানা গেলো, রোববার বাংলাদেশ সময় রাত ১০টার দিকে আনুষ্ঠানিকভাবে বার্সেলোনাকে গুডবাই জানাবেন মেসি। ন্যু ক্যাম্পে এ নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। সেখানে উপস্থিত হবেন বর্তমান সময়ের সেরা এই ফুটবলার। সেখানেই তিনি সতীর্থ, কোচ এবং ক্লাব কর্মকর্তাদের কাছ থেকে বিদায় নেবেন। বার্সেলোনা আগামীকাল রাতে হুয়ান গাম্পার ট্রফিতে জুভেন্টাসের মুখোমুখি হবে। তার ঠিক এক ঘণ্টা আগে সংবাদ সম্মেলনে কথা বলবেন মেসি।

Related posts

ডেনমার্কের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী জয়ের সময় অলিম্পিক হকি ভক্তরা গ্রিনল্যান্ডিক পতাকা উত্তোলন করে, ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে

News Desk

আমেরিকান ফুটবল অ্যাসোসিয়েশনে 1 নম্বর হওয়ার জন্য লড়াইয়ের সময় পুত্র শিডোরকে তিনটি শব্দ নিয়ে গঠিত স্যান্ডার্স ডুন।

News Desk

ভেনিজুয়েলা 2026 বিশ্বকাপ বাছাইপর্বের বিরুদ্ধে আর্জেন্টিনায় মেসিকে কীভাবে দেখতে পাবেন

News Desk

Leave a Comment