‘বাংলাদেশ ইংল্যান্ডকেও হারিয়ে দেবে’
খেলা

‘বাংলাদেশ ইংল্যান্ডকেও হারিয়ে দেবে’

মার্চে ঘরের মাঠে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি- ২০ সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজে ইংল্যান্ডকে বাংলাদেশ হারাবে বলে মনে করেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে সাক্ষাৎকালে এমন কথা জানান সৌরভ।




নাজমুল হাসান পাপনের সঙ্গে সাক্ষাতের পর গণমাধ্যমকে সৌরভ গাঙ্গুলি বলেন, ‘এর আগে একবার ভারত বাংলাদেশে এসেছিল বছর পাঁচ ছয়েক আগে। ওয়ানডে সিরিজ জিতেছিল (বাংলাদেশ)। ইংল্যান্ড এসেছে, পাপন ভাই বললেন ‘আমরা সবাইকে হারিয়েছি, শুধু ইংল্যান্ডকে হারাতে পারিনি।’ আমি বললাম, ‘আপনারা ইংল্যান্ডকেও হারিয়ে দেবেন। আপনাদের এখানে ঠিক মতো খেললে, আপনারা ইংল্যান্ডকেও হারিয়ে দেবেন।’



সাকিব-মুশফিকদের প্রশংসা করে তিনি আরও বলেন, ‘বাংলাদেশে প্রচুর ভালো খেলোয়াড়। আমি কালকেও বলছিলাম, ১৭ কোটি মানুষ, এখান থেকে এত এত ট্যালেন্ট বের হয়েছে ক্রিকেটে। ব্যাটিং, বোলিংয়ে সাকিবের মতো অলরাউন্ডার আছে, মুশফিকুর আছে, এখন শান্ত ভালো খেলছে। আমি খবর রাখি তো, দেখি বাংলাদেশের খেলা।’  

 

Source link

Related posts

ট্র্যাভিস হান্টার, বাগদত্তা ‘অভিযোগ করতে পারে না’ প্রেমের জীবনের দিকে নজর ভাগ করে নেওয়ার পরে নাটক সম্পর্কে: নেট বার্লেসন

News Desk

ক্যালিফোর্নিয়ায় বিধায়ক আহ্বান জানিয়েছেন যে ট্রানজিট অ্যাথলিট “ধর্মীয় নাগরিক অধিকারের বিষয়টি” ডেমোক্র্যাটদের বিরুদ্ধে যুবসমাজকে হেরফের করার অভিযোগ করেছেন

News Desk

এনবিএ অল স্টারকে আবার সমালোচিত করা হয়েছিল যখন কেভিন হার্টকে টিএনটি সম্প্রচার ক্রু ক্রুদের জন্য অদ্ভুতভাবে ফিশিং সরঞ্জাম দেওয়া হয়েছে

News Desk

Leave a Comment