'বাংলাদেশের সেরা আসর এটি'
খেলা

'বাংলাদেশের সেরা আসর এটি'

চলমান টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে রবিবার (৬ নভেম্বর) নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেমিফাইনালে উঠার লড়াইয়ে এখনও টিকে আছে বাংলাদেশ। এই বিশ্বকাপে দুটি জয় পেয়েছে বাংলাদেশ। দুই ম্যাচ জিতে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৪ নম্বরে আছে টাইগাররা। আর সব দিক থেকে এটিই ক্রিকেট ইতিহাসে বাংলাদেশের সেরা আসর বলে মন্তব্য করেছে বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম।




পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে শনিবার (৫ নভেম্বর) সংবাদ সম্মেলনে শ্রীরাম বলেন, ‘টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের সেরা আসর এটি। বাংলাদেশের ইতিহাসে আগে কখনও মূল পর্বে দুটি খেলায় জেতেনি দল। আমরা সেটা করেছি। ছেলেরা নিজেদের নিয়ে গর্ব করতে পারে।’



এই বিশ্বকাপ দিয়ে নতুন শুরু করেছে বাংলাদেশ। আরও কিছু উন্নতি করলে দল অনেক দূরে যাবে বলে বিশ্বাস করেন শ্রীরাম। তিনি আরও বলেন, ‘এটা নতুন শুরু। আগে কি হয়েছে, তা আমার জানা নেই। আমি সেখানে একদমই ছিলাম না। নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ের বিপক্ষে খুব ক্লোজ দুটি ম্যাচ আমরা জিতেছি। আরেকটি ক্লোজ ম্যাচে আমরা ভারতের কাছে হেরে গেছি। আমি এটাকে একদম নতুন শুরু হিসেবেই দেখছি।’

 

Source link

Related posts

কনর ম্যাকগ্রেগর মিয়ামি হিট মাসকটকে একটি ঘুষি দিয়ে হাসপাতালে পাঠিয়েছেন: রিপোর্ট

News Desk

ড্রেক মে তার নাম এনএফএল ইতিহাসের বইয়ে তুলে ধরেছেন, এমন একটি কৃতিত্ব যা টম ব্র্যাডি সম্পন্ন করতে ব্যর্থ হয়েছেন

News Desk

প্রাক্তন লোকেরা বিশ্বাস করে যে আঘাতগুলি অন্য একটি বিশেষ স্পট-কুপারসাউন থেকে ডেভিড রাইটকে ছিনতাই করা হয়েছিল

News Desk

Leave a Comment