খেলা

বাংলাদেশের জয়ে ওয়ানডে সুপার লিগে কার কোথায় অবস্থান

দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে আইসিসি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলে বাংলাদেশ শীর্ষস্থানে ছিল। গতকাল (১৮ মার্চ) প্রোটিয়াদের বিপক্ষে প্রথম ওয়ানডে জয়ের পর সেই অবস্থান আরও পাকাপোক্ত হলো। বিশ্বকাপে কোয়ালিফাই করার আরও কাছে চলে গেলো টাইগাররা।

অন্যদিকে, ১০ ম্যাচে ৩ জয় ও ৩৯ পয়েন্ট নিয়ে দশ নম্বরে ছিল দক্ষিণ আফ্রিকা। গতকাল বাংলাদেশের কাছে হারার পরও তাদের অবস্থান একই রয়েছে। উল্টো এখন ম্যাচের সংখ্যা একটি বেড়েছে (১১)।

এই মুহূর্তে শীর্ষে থাকা বাংলাদেশের ১৬ ম্যাচে জয় ১১টি ও পরাজয় ৫টিতে পয়েন্ট সর্বোচ্চ ১১০। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ড একটি ম্যাচ কম খেলেছে। তাদের ৯টি জয়ের বিপরীতে ৫টি পরাজয় এবং একটির কোনো ফল হয়নি, পয়েন্ট ৯৫। তৃতীয় স্থানে রয়েছে ভারত। তাদের ১২ ম্যাচে ৮ জয়ের বিপরীতে পরাজয় ৪টিতে, পয়েন্ট ৭৯।

মোট ১৩টি দল সুপার লিগ খেলছে। এদের মধ্যে ভারত সহ শীর্ষ আটটি দল সরাসরি ২০২৩ সালের বিশ্বকাপে কোয়ালিফাই করবে।

একনজরে আইসিসি ওয়ানডে সুপার লিগের বর্তমান পয়েন্ট টেবিল


ছবিসূত্র: আইসিসি

Source link

Related posts

রয়্যালস বনাম মেটস মতভেদ, ভবিষ্যদ্বাণী: এমএলবি বাছাই, শনিবারের জন্য বাজির উপর বাজি

News Desk

Saquon Barkley 2,000 রিসিভিং ইয়ার্ড অতিক্রম করেছে এবং Eagles NFC East শিরোনাম জিতে অভিজাত কোম্পানিতে যোগদান করেছে

News Desk

শুটিং কমিটি ঘোষণার পরে সহকারী কোচ শর্মেনের পদত্যাগ

News Desk

Leave a Comment