Image default
খেলা

বাংলাদেশের গলার কাঁটা হতে পারে লাহিরু থিরিমান্নে

টেস্ট সিরিজে বাংলাদেশের গলার কাঁটা হয়ে দাঁড়াতে পারেন শ্রীলংকান টপ অর্ডার ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নে। সাম্প্রতিক পারফরমেন্সে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে এই বাঁহাতি ব্যাটসম্যান। বাংলাদেশের বিপক্ষে কারা হতে পারে প্রতিপক্ষ দলের প্রভাবক। তাদের নিয়েই সময় সংবাদের আমাদের ধারাবাহিক প্রতিবেদনে শুক্রবার (১৬ এপ্রিল) থাকছে লাহিরু থিরিমান্নের গল্প।

মুশফিকুর রহিমের প্রথম ডাবল সেঞ্চুরির ম্যাচের কথা মনে আছে? সে টেস্টের প্রথম ইনিংসে লাহিরু থিরিমান্নে খেলেন ১৫৫ রানের অপরাজিত এক ইনিংস।

২০১২ সালে ওই সিরিজের পর বাংলাদেশের বিপক্ষে আর কখনো টেস্ট খেলেনি থিরিমান্নে। শ্রীলঙ্কায় আবারো টেস্ট সিরিজ। এবারও খেলবেন লাহিরু থিরিমান্নে। সাম্প্রতিক ফর্মে তাসকিন-রাহীদের সামনে রুদ্রমূর্তি ধারণ করতে পারেন বাঁহাতি এই টপ অর্ডার ব্যাটসম্যান। পরিসংখ্যানে তা হবে পরিষ্কার।

শেষ চার টেস্টে এক সেঞ্চুরি। আর তিন ফিফটি। চার ম্যাচে গড় ১০২.৭৫, যা তার ক্যারিয়ার সেরা। ৪০ টেস্টে তার রান গড় যেখানে ২৫। বাউন্ডারি আর ওভার বাউন্ডারিতে বাংলাদেশের বোলারদের নাকাল করতে আছেন মুখিয়ে।

ঢাকার মাঠে প্রিমিয়ার ব্যাংকের হয়ে খেলে গেছেন লাহিরু। এদেশের বোলারদের ক্রিকেট মস্তিষ্ক ভালোভাবেই পড়তে পারেন তিনি। দলের প্রয়োজনে দুই ও তিনে ব্যাট করতে নেমেছেন থিরিমান্নে। তবে সবচেয়ে সফল ওপেনিংয়ে নেমে। ১৫ ম্যাচে ওপেন করতে নেমে তুলেছেন সবচেয়ে বেশি ৬৮৮ রান।

Related posts

শাকিল ও’নিল ইয়াঙ্কবুতে ওজনের

News Desk

অ্যারিজোনা ওয়াইল্ডক্যাটস রাজ্যের সর্বোচ্চ স্তরে প্রতিশ্রুতি দিয়ে প্রোগ্রামের ইতিহাস তৈরি করছে

News Desk

ক্লিপারস এবং ম্যাভেরিক্সের সাথে এনবিএতে ক্যানকুন বিলবোর্ডটি কীভাবে বিতর্কিত হয়ে ওঠে

News Desk

Leave a Comment