Image default
খেলা

বসুন্ধরা কিংস থেকে জোনাথনের বিদায়

বাংলাদেশের ফুটবলপ্রেমীরার আশা করেছিলেন যে অপারেশন ছাড়াই সেরে উঠবেন জোনাথন ফার্নান্দেজ। কিন্তু, কপাল মন্দ বসুন্ধরা কিংস ও ব্রাজিলিয়ান এ ফুটবলারের। ইনজুরির কারণে এ ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে এখন বসুন্ধরা কিংস থেকে বিদায় নিতে হচ্ছে।

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের টার্ফে স্বাধীনতা কাপ খেলে হাঁটুতে চোট পান ব্রাজিলিয়ান মিডফিল্ডার জোনাথন ফার্নান্দেজ। তার এ ইনজুরি দূর করতে অপারেশন করাতে হবে। ফলে এ সিজনে তাকে আর পাওয়া যাচ্ছে না। তাই আজ জোনাথনকে ছেড়ে দিয়েছে বসুন্ধরা কিংস। সস্ত্রীক বসুন্ধরা কিংস অফিসে এসে বিদায় নেন তিনি। জানান, ব্রাজিল গিয়ে অপারেশন করাবেন তিনি।’

আগামীতে ফের বাংলাদেশে আসা নিয়ে নিশ্চিত নন জোনাথন। মঙ্গলবার ব্রাজিল চলে যাবেন এ দক্ষ মিডফিল্ডার। তার অনুপস্থিতি বেশ ভোগাচ্ছে অস্কার ব্রুজনের দলকে। ফলে মধ্যবর্তী দলবদলে জোনাথনের বিকল্প নেয়া হবে। ওই ফুটবলারও আসবেন ল্যাতিন আমেরিকা থেকে। বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান এসব তথ্য জানান।

 

Related posts

ডডজার্স খেলোয়াড় দাবি করেছেন যে লস অ্যাঞ্জেলেসকে “অপব্যবহার করা হয়েছিল এবং দলটি” মাইগ্রেশন অভিযানে

News Desk

ডেভ পোর্টনয় খুশি ‘রোবট’ কিম কারদাশিয়ান টম ব্র্যাডির রোস্টে বিরক্ত হয়েছিলেন

News Desk

অ্যারন রজার্সের সাথে “হ্যাপি” স্টেলারগুলি অনির্ধারিত ভবিষ্যতের বিষয়ে মন্তব্য যেমন 2025 এনএফএল খসড়া: চিস ড্যানিয়েল

News Desk

Leave a Comment