বর্ষসেরা ওয়ানডে দলের ক্যাপ পেলেন মিরাজ
খেলা

বর্ষসেরা ওয়ানডে দলের ক্যাপ পেলেন মিরাজ

২০২২ সালে ব্যাট ও বল হাতে দুর্দান্ত সময় কাটিয়েছিলেন টাইগার অলরাউন্ডার মেহেদী মিরাজ। ২২ গজে দুর্দান্ত পারফরম্যান্সের পুরষ্কার স্বরূপ আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা করে নিয়েছিলেন এই টাইগার অলরাউন্ডার। বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা করে নেওয়ার স্বীকৃতি স্বরূপ একটি স্মারক ক্যাপ পেয়েছেন মেহেদী মিরাজ।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) মিরাজ তার ভেরিফায়েড ফেসবুক পেজে ক্যাপ আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলের ক্যাপ মাথায় দিয়ে ছবি পোস্ট করেন। ক্যাপশনে তিনি লিখেন, ‘আলহামদুলিল্লাহ। আজ আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলের ক্যাপ হাতে পেলাম।’



২০২২ সালে ১৫ টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলেন মিরাজ। বল হাতে ২৮.২০ গড়ে ২৪ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে করেছিলেন ৩৩০ রান। ব্যাটিং গড় ছিলো ৬৬। ভারতের বিপক্ষে একটি সেঞ্চুরি ও একটি ফিফটিও করেছিলেন এই টাইগার অলরাউন্ডার।   

Source link

Related posts

আর-ট্রুথের কাছ থেকে যে চমকপ্রদ ডাব্লুডব্লিউই ফিরে আসে তা ব্যাঙ্কে বাজানো অর্থের মধ্যে একটি সাহসী কিক ছিল

News Desk

ম্যাট রেম্পে প্রকাশ করেছেন যে তিনি তার বাম হাতের বুড়ো আঙুল ভেঙেছেন এবং হাঙ্গরের রায়ান রিভসের সাথে লড়াইয়ের পরে অস্ত্রোপচার করেছেন

News Desk

জর্ডান ক্লার্কসন উইম্বলডনের কাছে ফোন কল দিয়ে নিকের স্বাক্ষরের মূল চাবিকাঠি হয়ে উঠেছে

News Desk

Leave a Comment