ফেসবুকে নির্বাচকদের বিরুদ্ধে পোস্ট দিয়ে নিষিদ্ধ মেহেদী রানা 
খেলা

ফেসবুকে নির্বাচকদের বিরুদ্ধে পোস্ট দিয়ে নিষিদ্ধ মেহেদী রানা 

জাতীয় দলে সুযোগ না পেয়ে ফেসবুকে নির্বাচকদের বিরুদ্ধে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন পেসার মেহেদী হাসান রানা। সব ধরনের ক্রিকেট থেকে মেহেদীকে ১ মাসের জন্য নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (১৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

মেহেদী রানাকে কঠোরভাবে সতর্ক করে বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘চলমান জাতীয় ক্রিকেট লিগে চট্টগ্রাম বিভাগের হয়ে খেলা পেসার মেহেদী হাসান রানাকে এক মাসের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হল। সামাজিক যোগাযোগ মাধ্যম ও একটি জাতীয় দৈনিক পত্রিকায় মন্তব্য করার কারণে তাকে বোর্ড কর্তৃক এই শাস্তি দেওয়া হয়েছে। রানার নিষেধাজ্ঞা কার্যকর হবে আজ থেকেই। বিসিবিতে নিবন্ধিত একজন খেলোয়াড়ের কাছ থেকে এমন ব্যবহার সম্পূর্ণ অগ্রহণযোগ্য।’ 



গত ১১ অক্টোবর মেহেদী তার ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে একটি পোস্ট দেন। সেখানে তিনি লিখেছিলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন নির্বাচককে ফোন করেছিলাম অন্য কিছু জানার জন্য। উনি আমাকে ফোন করে বললেন, বাংলাদেশ ‘এ’দলে যোগ দিতে। আগামীকাল থেকে অনুশীলন শুরু হবে। তার পরদিন দেখলাম যে প্র্যাকটিস শুরু হয়ে গেল, কিন্তু আমি নাই! আমি তো ওনাকে ফোন দিতেই পারি। ওনাকে ফোন করলাম। কমপক্ষে ১০ থেকে ১২ বার ফোন করেছি, ধরে নাই। তারপর আমি মেসেজ দিলাম। মেসেজ সিন করে রিপ্লাই দেয়নি।’

অবশ্য কিছুক্ষণ পরেই সেই পোস্ট ডিলিট করেন মেহেদী। তবে, তার আগেই সেই পোস্টটি সবার নজরে চলে আসে। পরের দিন তিনি আরও একটি পোস্ট দিয়ে জানান, তার পেইজের এডমিন প্যানেল থেকে পোস্টটি দেওয়া হয়েছিল।  

 

Source link

Related posts

রেঞ্জাররা ইস্টার্ন কনফারেন্সের বেসমেন্টের দিকে তাকিয়ে অপরাধ ঠিক করার জন্য “নষ্ট করার কোন সময় নেই”

News Desk

রাশি রাইস অফ চিফস একটি বিরক্তিকর গাড়ি দুর্ঘটনা এবং কথিত হামলার বিষয়ে তার নীরবতা ভেঙেছে

News Desk

কর্ডেল ফ্লট গেম-সিলিং ইন্টারসেপশন দিয়ে জায়ান্টদের বিশ্বাসকে পুরস্কৃত করেছে

News Desk

Leave a Comment