Image default
খেলা

ফের লিটনের শূন্য, শুরুতেই ধাক্কা বাংলাদেশ দলে

লিটন দাসের অফফর্ম চলছেই। আরও একবার শূন্যতে সাজঘরের পথ ধরলেন টাইগার ওপেনার। ফলে সিরিজের প্রথম ওয়ানডেতে ইনিংসের শুরুতেই ধাক্কা খেয়েছে বাংলাদেশ। মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। ইনিংসের দ্বিতীয় ওভারেই আঘাত। দুশমন্ত চামিরার দ্রুতগতির এক ডেলিভারিতে ড্রাইভ করতে গিয়ে প্রথম স্লিপে ক্যাচ হয়েছেন লিটন।

এ নিয়ে সর্বশেষ পাঁচ ইনিংসে তৃতীয়বারের মতো শূন্যতে আউট হলেন ডানহাতি এই ওপেনার। জিম্বাবুয়ের বিপক্ষে গত বছরের মার্চে ১৭৬ রানের ইনিংসের পর সাত ইনিংসে পঁচিশের ঘরও ছুঁতে পারেননি একবার।

লিটন আউট হওয়ার পর নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে এসেছেন সাকিব আল হাসান। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৭ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ২৬ রান। সাকিব ১২ আর তামিম ১১ রানে অপরাজিত আছেন।

Related posts

প্রাক্তন ট্র্যাভিস কেলিস গার্লফ্রেন্ডস, কায়লা নিকোল, মাঠে ag গলস সুপার বল 2025 উদযাপনে যোগদান করেছেন

News Desk

ফ্যানাটিক স্পোর্টসবুক প্রচার: 10 দিনের মধ্যে একটি $1,000 বোনাস পান, যা UFC সহ যেকোনো খেলায় ব্যবহার করা যেতে পারে

News Desk

মেটস ডায়নামিক হান্ট পরিবর্তন করে

News Desk

Leave a Comment