ফুটবলের রাজার বিদায়ে সাকিব-মিরাজের শোক
খেলা

ফুটবলের রাজার বিদায়ে সাকিব-মিরাজের শোক

বিশ্বব্যাপী ভক্তদের কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ফুটবল সম্রাট পেলে। ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিনের লড়াই শেষে বৃহস্পতিবার দিবাগত রাতে ৮২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পেলে। ব্রাজিলিয়ান কিংবদন্তির চির বিদায়ে শোকের ছায়া নেমে এসেছে সমগ্র বিশ্বের ক্রীড়াজগতে। 

ফুটবলের রাজা হয়েও পেলে সমানভাবে সমাদৃত ছিলেন অন্যান্য খেলার জগতেও। তিনবারের বিশ্বকাপজয়ী এই নক্ষত্রের মৃত্যুতে শোক জানিয়াছেন সাধারণ ভক্ত সমর্থক থেকে শুরু করে ফুটবল বা অন্যান্য খেলার তারকারাও। 



পেলের মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিজের ভেরিভায়েড ফেসবুক পেজে সাকিব লিখেছেন, ‘তিনি তার প্রতিভা দিয়ে প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করেছেন এবং ফুটবলকে একটি বিশ্বব্যাপী উৎসবে পরিণত করেছেন। ফুটবল এবং পেলে চিরদিনই সমার্থক হয়ে থাকবে। চিরনিদ্রায় শান্তিতে থাকুন, কিংবদন্তি।’

বাংলাদেশের আরেক অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও পেলের মৃত্যুতে তাকে স্মরণ করে লিখেছেন, ‘বিদায়ী কিংবদন্তি…। আপনি চিরকাল এবং সর্বদা আমাদের মনে থাকবেন।’

দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন ফুটবলের সম্রাট। খেলার মাঠে প্রবল প্রতিপক্ষকে হারিয়ে দিলেও নিজে হেরে গেলেন মরণব্যাধী ক্যান্সারের কাছে। ব্রাজিলের এই কিংবদন্তির মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট  জইর বোলসোনারো। 

Source link

Related posts

পোস্ট -এক্সপার্টস বিশেষজ্ঞরা নিক্স বেইজার পূর্বাভাসের পূর্বাভাস তৈরি করেন

News Desk

ইয়ানক্সিজ অস্টিন ওয়েলস বিস্ফোরণগুলি এমন সময়ে হোমারকে নেতৃত্ব দেয় যখন হারুন বন নির্বাচন নির্বাচন বিকল্পগুলির দ্বারা পরীক্ষা করা হয়

News Desk

অ্যাশওন রবিনসনের রক্ষণাত্মক লাইনের শূন্যতা পূরণ করতে জায়ান্ট জর্ডান ফিলিপসকে স্বাক্ষর করেছে

News Desk

Leave a Comment