ফলোঅনের শঙ্কা নিয়ে দ্বিতীয় দিন পার করলো বাংলাদেশ
খেলা

ফলোঅনের শঙ্কা নিয়ে দ্বিতীয় দিন পার করলো বাংলাদেশ

স্কোরবোর্ডে ৮২ রান থাকা পর্যন্ত বাংলাদেশের ইনিংস ভালোই চলছিল। এর পরই হঠাৎ ছন্দপতন ঘটে। দারুণ খেলতে থাকা তামিম ইকবাল ৪৭ রান করে বিদায় নেন। এরপর ৪০ রানের মধ্যেই একে একে নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক ও লিটন দাস বিদায় নেন। তখনই ফলোঅনের শঙ্কা জাগে।

তবে আশার কথা হলো দিনের বাকিটা সময় আর কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। পোর্ট এলিজাবেথ টেস্টের দ্বিতীয় দিন (৯ এপ্রিল) শেষে টাইগারদের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১৩৯ রান। অভিজ্ঞ মুশফিকুর রহিম ৩০ ও ইয়াসির আলি রাব্বি ৮ রানে অপরাজিত আছেন। তারা আগামীকাল তৃতীয় দিন আবারও ব্যাটিংয়ে নামবেন।



দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস থেকে এখনো ৩১৪ রানে পিছিয়ে বাংলাদেশ। স্বীকৃত ব্যাটার বলতে আছেন কেবল মেহেদী হাসান মিরাজ। তারা স্কোর কোথায় নিয়ে যেতে পারেন এখন সেটাই দেখার বিষয়। তবে একটা প্রশ্ন এখনই ঘুরপাক খাচ্ছে, এই টেস্টে বাংলাদেশের পরাজয় কী নিশ্চিত হয়ে গেলো?

আজ সারাদিনে মোট ৮৭ ওভার ২ বল খেলা হয়েছে। এতে রান উঠেছে ৩১৪ এবং উইকেট পড়েছে ১০টি।

 

Source link

Related posts

নিক্স নামে একটি ছোট মেয়ে তাকে যোগ্যতার পূর্বাভাস দেয়

News Desk

ইয়ানক্সিজ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে পৌঁছানোর পরে হারুন বোনের চুক্তিটি প্রসারিত করে

News Desk

ক্যাটলিন ক্লার্কের প্রতি লোকেরা “ক্ষুদ্র” হওয়ার বিষয়ে বার্কলি সঠিক ছিল – কিন্তু তিনি ভুল ভোট ডেকেছিলেন

News Desk

Leave a Comment