প্রথম সেশন নিজেদের করে নিলো বাংলাদেশ
খেলা

প্রথম সেশন নিজেদের করে নিলো বাংলাদেশ

ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে ভারতের তিন ব্যাটারকে ফিরিয়ে বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছে বোলাররা। প্রথম দিনের ১৯ রান নিয়ে দ্বিতীয় দিনে খেলতে নেমে তাইজুলের ঘূর্ণিতে ৩ উইকেট হারিয়ে ৮৬ রান সংগ্রহ করে লাঞ্চ বিরতিতে গেছে ভারত।




প্রথম দিনের ১৯ রান নিয়ে খেলতে নেমে দ্বিতীয় দিনের শুরুতেই উইকেট হারায় ভারত। দলীয় ২৭ রানে প্রথম উইকেট হারায় ভারত। ৪৫ বলে ১০ রান করা লোকেশ রাহুলকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন স্পিনার তাইজুল  ইসলাম। 



এরপর দলীয় ৩৮ রানে ভারতের আরেক ওপেনার শিবমন গিলকে সাজঘরে ফেরান তাইজুল। ৩৯ বলে ২০ রান করে আউট হন গিল। গিলের বিদায়ের পর পূজারাকে সঙ্গে নিয়ে বড় জুটি গড়ার চেষ্টা করেন বিরাট কোহলি।



তবে দলীয় ৭২ রানে ফের আঘাত হানেন তাইজুল ইসলাম। ৫৫ বলে ২৪ রান করা পূজারাকে আউট করেন তাইজুল। শেষ পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ৮৬ রান সংগ্রহ করে লাঞ্চ বিরতিতে যায় ভারত। কোহলি ১৮ ও ঋষভ পন্থ ১২ রান করে অপরাজিত আছেন। 

Source link

Related posts

অবিচ্ছেদ্য: কিভাবে MMA প্রশিক্ষণ ডারউইন জেমস জুনিয়র এবং ডায়ান হেনলির মধ্যে একটি বন্ধন তৈরি করেছিল

News Desk

ফার্নান্দো মেন্ডোজা 2026 এনএফএল ড্রাফ্টের জন্য রাইডারদের প্রভাব সহ একটি সিদ্ধান্ত নেন৷

News Desk

WNBA ভুলের পর অ্যাঞ্জেল রিসের শিকাগো স্কাই ডেবিউ 545,000 লাইভ স্ট্রিম ভিউ করেছে

News Desk

Leave a Comment