Image default
খেলা

প্রথম ওভারেই উইকেট পেলেন মুস্তাফিজ

পাওয়ার প্লে শেষ হওয়ার পর বোলিংয়ে আসেন মু্স্তাফিজুর রহমান। বোলিংয়ে এসেই মার্কোস স্টয়নিসকে সাজঘরে ফেরান বাংলাদেশের এই বাঁহাতি পেসার। ৫ বলে কোনো রান না করেই মুস্তাফিজের স্লোয়ারে জস বাটলারের হাতে ক্যাচ তুলে দেন স্টয়নিস। নিজের প্রথম ওভারে মাত্র ১ রান দিয়েছেন বাঁহাতি এই পেসার।

প্রথম ম্যাচের মতো দিল্লির বিপক্ষেও খেলছেন মুস্তাফিজুর রহমান। পাঞ্জাব কিংসের বিপক্ষে বল হাতে উইকেট শূন্য থাকলেও দিল্লির বিপক্ষে বাংলাদেশের এই পেসারের ওপর ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট।

এদিকে ইনজুরির কারণে বেন স্টোকস ছিটকে যাওয়ায় তাঁর বদলি হিসেবে একাদশে সুযোগ পেয়েছেন ডেভিড মিলার। এ ছাড়া শ্রেয়াস গোপালের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন জয়দেব উনাদকাট।

এদিকে দুটি পরিবর্তন এনেছে দিল্লিও। শিমরন হেটমায়ারের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন দলটির হয়ে গেল মৌসুমে দারুণ বোলিং করা কাগিসো রাবাদা। আর দলটির হয়ে অভিষেক হচ্ছে ললিত যাদবের।

Related posts

দর্শক ফেরানোর কথা ভাবনাতেও নেই বিসিবির

News Desk

Dodgers টিওস্কার হার্নান্দেজ গুজব নিচে খেলা, তাদের বিকল্প মূল্যায়ন অবিরত

News Desk

আলামো বোল পতনের পরে প্রাক্তন ইউএসসি খেলোয়াড়রা লিঙ্কন রিলি এবং ট্রোজানদের সম্পর্কে কথা বলেন

News Desk

Leave a Comment