Image default
খেলা

পাকিস্তানের স্বপ্নভাঙা সেই শটটি খেলার কারণ জানালেন মিসবাহ

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসর বসেছিল ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায়। সেবার ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতে নেয় মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারত। আর পাকিস্তান হেরে যায় মূলত একটি শটে। জোগিন্দর শর্মার বলে স্কুপ খেলতে গিয়ে শ্রীশান্তর হাতে ক্যাচ তুলে দেন মিসবাহ উল হক এবং ভারতের জয় নিশ্চিত হয়।

এতদিন পর এসে সেই শট খেলার কারণ জানিয়েছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। সম্প্রতি রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত কিংবদন্তি পেসার শোয়েব আখতারের ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে মিসবাহ উল হক বলেন, ‘২০০৭ সালের কথা, আমি সবসময় বলি সেবার বিশ্বকাপের প্রতিটি ম্যাচে সেই শটটি (স্কুপ) খেলে অনেক বেশি চার মেরেছিলাম। অস্ট্রেলিয়ার বিপক্ষে যখন ফাইন লেগ পিছিয়ে ছিল, তখন সেই শট খেলে আমি ফাস্ট বোলারদের বিপক্ষে সিঙ্গেল নিচ্ছিলাম।

আমার এত আত্মবিশ্বাস ছিল যে, স্পিনারদের বিপক্ষেও সেই শট দিয়ে ফাইন লেগে মারতাম। সুতরাং আপনি বলতে পারেন, আমি অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে সেই শটটি খেলতে ভুল করেছি, যার ওপর আমার সবচেয়ে বেশি আত্মবিশ্বাস ছিল।’

Source link

Related posts

উদীয়মান এমএলবি প্রাথমিক সাফল্যের জন্য জনপ্রিয় ভিডিও গেমকে দায়ী করে

News Desk

আর্চ ম্যানিং প্রতিদ্বন্দ্বী টেক্সাস এএন্ডএম-এর সাথে শোডাউনে টেক্সাসকে প্রাথমিক লিড দেওয়ার জন্য টাচডাউনের জন্য দৌড়াচ্ছেন

News Desk

কার্লোস কোরেয়া রেফারিদের দ্বারা মিসড কলের তরঙ্গ বন্ধ করার জন্য একটি নতুন ধারণা প্রস্তাব করেছেন

News Desk

Leave a Comment