দলের মানসিকতায় সন্তুষ্ট সাকিব
খেলা

দলের মানসিকতায় সন্তুষ্ট সাকিব

ভারতের বিপক্ষে ঢাকা টেস্টে জয়ের খুব কাছে গিয়েও হেরেছে বাংলাদেশ। মাত্র ১৪৫ রানের টার্গেট দিলেও ভারতকে চেপে ধরেছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত ৩ উইকেটের হার মানতে হয় টাইগারদের। হারলেও দলের মানসিকতায় খুশি বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান।




রোববার (২৫ ডিসেম্বর) ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে সাকিব বলেন, ‘সবাই অবদান রাখার চেষ্টা করেছে। এই মাঠে আমরা দারুণ খেলেছি। শ্রেয়াস এবং অশ্বিন চাপে থেকে ভালো ব্যাটিং করেছে। আমাদের আরও একটি উইকেট দরকার ছিল। এটা নিয়ে এখন অনেক কিছুই ভাবতে পারি, তবে যেমনটা হয়েছে তাতে আমরা খুশি।’



তিনি আরও বলেন, ‘দুর্ভাগ্যবশত প্রথম টেস্টে আমি বোলিং করতে পারিনি। তবে এখানে ভালো বোলিং করতে পেরে খুশি। দলের মানসিকতা আমাকে সন্তুষ্ট করেছে। আশা করি, পরের বছর টেস্টে আমরা ভালো ফলাফল করব।’

 

Source link

Related posts

স্টিভ কোহেন ইয়াঙ্কিসকে ফ্রি এজেন্টের আধিপত্যের স্বাদ দেয়, বাগদানের নিয়ম পরিবর্তন করে

News Desk

হল অফ ফেমার, রেভেনস কিংবদন্তি এড রিড একটি আশ্চর্যজনক পদক্ষেপে আটলান্টা-এরিয়া হাই স্কুল কোচিং চাকরি নিচ্ছেন

News Desk

ম্যাথিউ শেফার দ্বীপবাসীদের সবচেয়ে উচ্চাভিলাষী প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে

News Desk

Leave a Comment