তিন দিনেই অস্ট্রেলিয়াকে হারালো ভারত
খেলা

তিন দিনেই অস্ট্রেলিয়াকে হারালো ভারত

ঘরের মাটিতে চার ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে সফরকারী অস্ট্রেলিয়াকে তিন দিনেই হারালো ভারত। অজিদের ৬ উইকেটে হারিয়েছে ভারত। এই জয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা। 




রোববার (১৯ ফেব্রুয়ারি) তৃতীয় দিনের প্রথম সেশনে মাত্র ১৮ রান তুলতেই ৭ ব্যাটারকে হারায় অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ১ রানের লিড পেয়েছিল অজিরা। দ্বিতীয় ইনিংসে মাত্র ১১৩ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। তাই ভারতের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১১৫ রানের।



১১৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ৬ রানে ৩ বলে ১ রান করে আউট হন লোকেশ রাহুল। এরপর চেতেশ্বর পুজারাকে সঙ্গে নিয়ে ৩৮ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন অধিনায়ক রোহিত শর্মা। 



তবে দলীয় ৩৯ রানে ২০ বলে ৩১ রান করে সাজঘরে ফিরে যান রোহিত শর্মা। এরপর ক্রিজে এসে সুবিধা করতে পারেননি বিরাট কোহলি। দলীয় ৬৯ রানে ৩১ বলে ২০ রান করে আউট হন কোহলি।



এরপর দলীয় ৮৮ রানে ১০ বলে ১২ রান করে আউট হন শ্রেয়াস আইয়ার। শ্রীকর ভারা ও চেতেশ্বর পুজারা মিলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। শ্রীকর ভারা ২২ বলে ২৩ ও চেতেশ্বর পুজারা ৭৪ বলে ৩১ রানে অপরাজিত থাকেন। অস্ট্রেলিয়ার পক্ষে নাথান লিয়ন ২টি ও টড মারফি নেন ১টি উইকেট।

Source link

Related posts

নিক্সের বিরুদ্ধে বল প্লেয়ারের সময় বন্ধ করার কৌশলের পরে পেলিকানদের একটি প্রযুক্তিগত দেওয়া হয়েছিল

News Desk

অ্যারন রজার্স বলেছেন যে ডলফিনের বিরুদ্ধে জেটসের সিজন ফাইনাল তার শেষ এনএফএল খেলা হতে পারে

News Desk

কী ভাল ব্যাকআপ কিউবি তৈরি করে – এবং সমস্ত 32 এর জন্য আমাদের শ্রেণিবিন্যাস

News Desk

Leave a Comment