Image default
খেলা

ডারবান টেস্ট জিততে বাংলাদেশের দরকার ২৭৪ রান

আজ (৩ এপ্রিল) ডারবান টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনটা বাংলাদেশের জন্য হতাশার কেটেছে। মাত্র একটি উইকেট নিতে পেরেছিল। বিপরীতে ক্যাচ ও সুযোগ মিস ছিল বেশ কয়েকটা। তবে দ্বিতীয় সেশনে এসেই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার চারটি উইকেট তুলে নিয়ে খেলায় ফিরে আসে টাইগাররা।

সেটি বজায় থাকে তৃতীয় সেশনেও। একে একে স্বাগতিকদের সবকটি উইকেট তুলে তাদের অলআউট করে দেয় সফরকারী বোলাররা। শেষ উইকেটি নেন এবাদত হোসেন। এলবিডব্লিউর শিকার হয়েছেন ওলিভিয়ার। এর মধ্য দিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২০৪ রানে অলআউট হলো প্রোটিয়ারা। এখন জয়ের জন্য বাংলাদেশের দরকার ২৭৪ রান।

শেষ দিকে দারুণ দুটি রানআউট করেছেন বাংলাদেশি ফিল্ডাররা। একটিতে দূর থেকে সরাসরি থ্রোতে হার্মারকে আউট করেন বদলি নামা নুরুল হাসান সোহান। অন্যটি করেন লিটন দাস ও সাদমান ইসলাম। তাদের যৌথ প্রচেষ্টায় আউট হয়েছেন উইলিয়ামস। এবাদত হোসেন ও মেহেদী হাসান মিরাজ ৩টি করে উইকেট শিকার করেন। বাকি দুটি উইকেট নেন তাসকিন আহমেদ।

প্রোটিয়া ব্যাটারদের মধ্যে ডিন এলগার ৬৪, রায়ান রিকেলটন ৩৯ ও কিগান পিটারসেন ৩৬ রান করেন।

Source link

Related posts

টেক্সাসের কিকার বার্ট অবার্নের জন্য একটি CFP দলকে CFP সেমিফাইনালে যাওয়ার জন্য দুটি গুরুত্বপূর্ণ ফিল্ড গোল মিস করা প্রায় খরচ হয়েছে

News Desk

NASCAR চ্যাম্পিয়ন কাইল বুশ এবং স্ত্রী দাবি করেছেন যে তারা বীমা প্রকল্পে $ 8.5 মিলিয়ন হারিয়েছেন: ‘আর্থিক ফাঁদ’

News Desk

জিম্বাবুয়ে দল দুটি টেস্ট খেলতে Dhaka াকায় প্রত্যাখ্যান করেছিল

News Desk

Leave a Comment