Image default
খেলা

টেস্টে ইংল্যান্ডের নতুন বিশ্ব রেকর্ড

২৪ ঘণ্টা আগে অসুস্থতার প্রকোপে ইংল্যান্ড শিবির যেন পরিণত হয়েছিল হাসপাতালে। মাঠে নেমে সেই তাদের অন্য চেহারা। রাওয়ালপিন্ডি টেস্টের প্রথমদিন ৫০০-র বেশি রান তুলেছে টসজয়ী ইংল্যান্ড। তা-ও খেলা কম হয়েছে ১৫ ওভার।

চার উইকেটে ৫০৬ রান তুলে প্রথম টেস্টে সফরকারীদের দুর্দান্ত সূচনা স্বাগতিক পাকিস্তানের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। এর আগে টেস্টের প্রথমদিন আর কোনো দল ৫০০ রান করতে পারেনি।

জ্যাক ক্রলি ও বেন ডাকেটের সেঞ্চুরিতে ইংল্যান্ড পায়ের নিচে শক্ত মাটি পেয়ে যায়। উদ্বোধনী জুটিতে এ দুজন তোলেন ২৩৩ রান। এরমধ্যে ক্রলি ১১১ বলে ১২২ এবং ডাকেট ১১০ বলে ১০৭ রান করেন। সেঞ্চুরি হয়েছে আরও দুটি।

ওলি পোপ ১০৪ বলে ১০৮ এবং হ্যারি ব্রুক মাত্র ৮১ বলে ১০১ রান নিয়ে ব্যাট করছেন। ৩৪ রানে অপরাজিত অধিনায়ক বেন স্টোকস। দুটি উইকেট নেন জাহিদ মাহমুদ। একটি করে উইকেট পান মোহাম্মদ আলী ও হারিস রউফ।

Related posts

লায়ন্স তারকা আমন-রা সেন্ট ব্রাউন ব্যাখ্যা করেছেন কেন তিনি ক্রিসমাসে খেলতে পছন্দ করেন না: ‘আপনি এটি পছন্দ করেন না’

News Desk

হার্ট কোচ জিম ওজেলা তার 25তম এবং শেষ সিজন ক্যাপ করার জন্য তার প্রথম CIF শিরোপা জিতেছেন

News Desk

জন গিবসন গোল্ডেন নাইটদের কাছে হাঁসের হেরে চোখের আঘাত নিয়ে চলে যান

News Desk

Leave a Comment