Image default
খেলা

টি-টোয়েন্টি খেলতে দুবাই যাচ্ছেন জাহানারা-রুমানা

হংকংয়ের ফ্র্যাঞ্চাইজি নারী টি-টোয়েন্টি লিগে ডাক পেয়েছেন দুই বাংলাদেশি নারী ক্রিকেটার জাহানারা আলম ও রুমানা আহমেদ। টুর্নামেন্টে অংশ নিতে এর মধ্যে বিসিবি থেকে ছাড়পত্র পেয়ে যাওয়ায় দুবাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টির আসরটি খেলতে যাচ্ছেন এই দুই ক্রিকেটার।

. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

ভার‍ত ও অস্ট্রেলিয়ার পর এবার নারীদের নিয়ে এসডিজি ফেয়ারব্রেক ইনভাইটেশনাল টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে হংকং। দুবাইতে ১ মে পর্দা উঠবে এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের। আর এর পর্দা নামবে ১৫ মে।

৬ দলের টুর্নামেন্টে জাহানারা খেলবেন ফ্র্যাঞ্চাইজি ফ্যালকনের হয়ে আর রুমানার ফ্র্যাঞ্চাইজি বার্মি আর্মি। আসরটিতে মোট ম্যাচ হবে ২০টি, যেখানে খেলবেন ৩৫টি দেশের ৯০ জন নারী ক্রিকেটার।

Related posts

নতুন জেটস কোচ অ্যারন গ্লেন ইউএস ফুটবল অ্যাসোসিয়েশনকে একটি জ্বলন্ত বার্তা দিয়েছেন: “আমরা এই এস — এর জন্য ডিজাইন করা হয়েছিল।”

News Desk

বক্সিং চ্যাম্পিয়ন রিকি হ্যাটন তার নির্ধারিত প্রত্যাবর্তনের কয়েক মাস আগে 46 বছর ধরে

News Desk

আমন্ডা আনিসিমোভা একটি মানসিক স্বাস্থ্য যাত্রার পরে আমাদের একটি নতুন উন্মুক্ত দৃষ্টিভঙ্গি এনেছে: “বলুন”

News Desk

Leave a Comment