Image default
খেলা

ছেলের নাম জানালেন সাকিব

গত রমজানে দ্বিতীয় সন্তানের বাবা হয়েছিলেন সাকিব আল হাসান। এই রমজানে তিনি তিন সন্তানের বাবা। সাকিবের তৃতীয় সন্তান ছেলে। নিজের প্রথম এবং একমাত্র ছেলে সন্তানের নাম কী রাখবেন সাকিব, এ নিয়ে ছিল জল্পনা-কল্পনা। অবশেষে তৃতীয় সন্তানের নাম জানিয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সাকিব জানান, তার ছেলের নাম রাখা হয়েছে ইজাহ আল হাসান। ইজাহ নামের ইসলামিক অর্থ ‘স্পষ্টকরণ’, ‘বর্ণনামূলক’।

প্রসঙ্গত, সাকিবের বড় মেয়ের নাম আলায়না আল হাসান এবং ছোট মেয়ে অর্থাৎ দ্বিতীয় সন্তানের নাম ইরাম আল হাসান।

Related posts

রেড সক্স কার্ডিনাল থেকে সনি গ্রেকে উল্লেখযোগ্য প্রথম দিকের এমএলবি বাণিজ্যে

News Desk

ইয়ানসিজের বিস্ফোরণ হ্রাসকে সমর্থন করার জন্য ডাকা হওয়ার পরে লুক ওয়েয়ার লড়াই করছেন

News Desk

এটা সম্ভব যে স্যাম ডার্নল্ড আবার ভূত দেখতে পাবে যদি র‌্যামস তাদের নিয়মিত গেম প্ল্যানে লেগে থাকে

News Desk

Leave a Comment