Image default
খেলা

চলুন দেখেনি সাকিব আল হাসানের ছেলের ছবি

চলতি বছরের ১৬ মার্চ তৃতীয় সন্তানের বাবা হয়েছেন সাকিব আল হাসান। তবে সে সময় ছেলের ছবি প্রকাশ করেননি তিনি। শনিবার (১৭ জুলাই) ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে ছেলেসন্তানের ছবি প্রকাশ করেন সাকিব। এ সময় ছেলে আইজাহ’র জন্য দোয়া চান তিনি।

সাকিব লিখেন, ‘আমার ছেলে আইজাহ, সবাই দয়া করে ওকে আপনার প্রার্থনায় রাখুন।’

একই ছবি নিজের ফেসবুকেও দিয়েছেন শিশির। তিনি লিখেছেন, ‘আমাদের ছোট্ট ছেলে আইজাহ! সবাই ওর সঙ্গে পরিচিত হোন। সবাই ওর জন্য দোয়া করবেন।’

সাকিব

এর আগে ২০১৬ সালে সাকিবের প্রথম কন্যা আলাইনা হাসান অব্রির জন্ম হয়। তারপর গত বছরের এপ্রিল মাসে দ্বিতীয়বারের মতো বাবা হন সাকিব। দ্বিতীয় কন্যার নাম রাখেন ইরাম হাসান।

দুই কন্যার মতো পুত্রসন্তানেরও জন্ম হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। ২০১২ সালের ১২ ডিসেম্বর উম্মে আহমেদ শিশিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

Related posts

‘মন্ডে নাইট র’-এ ডাব্লুডাব্লুই সুপারস্টারদের সাথে ভাইরাল ঘটনা নিয়ে সমালোচনার পরে জায়েন্টস ক্যাম স্কাটিপো প্রতিক্রিয়া জানিয়েছেন

News Desk

লুকা ডনসিক একটি নতুন ইনজুরির কারণে দীর্ঘদিন অনুপস্থিত থাকবেন, যা ম্যাভেরিক্সের জন্য একটি বেদনাদায়ক আঘাত।

News Desk

মিশিগান কোচ ক্রিস পার্টরিজ তার নাম সাফ হওয়ার পরে আগুনকে ধন্যবাদ জানিয়েছেন

News Desk

Leave a Comment