Image default
খেলা

চট্টগ্রাম না কুমিল্লা- কে যাচ্ছে ফাইনালে

বিপিএলের চলতি আসরের প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লাকে হারিয়ে সরাসরি ফাইনালে উঠে যায় বরিশাল। বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ারে চট্টগ্রামকে হারালেই ফাইনালে বরিশালের সঙ্গী হবে কুমিল্লা।

বুধবার বিকাল সাড়ে ৫টায় মিরপুরে বাঁচা-মরার লড়াইয়ের আগে কুমিল্লার তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয় বলেন, ফাইনালে যেতে চট্টগ্রামের বিপক্ষে আমরা সবাই সেরাটা উজাড় করে দেওয়ার জন্য প্রস্তুত আছি।

সোমবার এলিমিনেটর ম্যাচে মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন খুলনা টাইগার্সকে হারিয়ে ফাইনালের লড়াইয়ে টিকে রয়েছে চট্টগ্রাম। লিগপর্বে দুই ম্যাচে কুমিল্লার কাছে পাত্তাই পায়নি চট্টগ্রাম।

তবে গ্রুপপর্বের সেই হারের প্রতিশোধ নিতে প্রতিজ্ঞাবদ্ধ চট্টগ্রাম। দলটির পেস অলরাউন্ডার মৃত্যুঞ্জয় বলেন, বিশেষ পরিকল্পনা বলতে- সবচেয়ে বড় পরিকল্পনা হলো ম্যাচ জেতা। আমরা জেতার জন্যই মাঠে নামব। শেষ তিন ম্যাচ ভালো খেলেছি। প্রত্যেক খেলোয়াড় শতভাগ দেওয়ার চেষ্টা করেছে।

Related posts

ইগর শেস্টারকিনের হাই-প্রোফাইল খেলা রেঞ্জার্সকে গেম 2-এ বীরত্বের জন্য সময় দিয়েছে

News Desk

কার্লোস এস্তেভেজ আরেকটি সেভ করেন, অ্যাঞ্জেলসকে রয়্যালসের কাছে হারাতে দেন

News Desk

প্রপস ইয়াঙ্কিস বনাম ওরিওলস আউটফিল্ডার, মতভেদ: গুনার হেন্ডারসন পারদর্শী হতে পারেন

News Desk

Leave a Comment