খেলা

ক্যারিবীয়ানদের হোয়াইটওয়াশ করে টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে শীর্ষে ভারত

সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতেও পরাজিত করেছে ভারত। এর মধ্য দিয়ে তাদেরকে ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশ করলো রোহিত শর্মা বাহিনী। একই সঙ্গে ইংল্যান্ডকে হটিয়ে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করেছে তারা।

গতকাল রবিবার কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৪ রানের বিশাল স্কোর দাঁড় করায় ভারত। জবাবে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেট হারিয়ে ১৬৭ রানে থেমে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। এতে ১৭ রানের জয় পায় স্বাগতিকরা।


রোহিত শর্মার ভারতের জয়যাত্রা চলছেই। ছবি: বিসিসিআই

ভারতীয় বোলারদের মধ্যে হার্শাল প্যাটেল ৩টি এবং শার্দুল ঠাকুর, ভেনকাটেশ আইয়ার ও দীপক চাহার ২টি করে উইকেট সংগ্রহ করেন। ক্যারিবীয়ানদের পক্ষে নিকোলাস পুরান ৬১, রোভম্যান পাওয়েল ২৫, রোমারিও শেফার্ড ২৯ ও রোস্টন চেজ ১২ রান করেন।

এর আগে সূর্যকুমার যাদবের ৩১ বলে ৬৫ রান ও ভেনকাটেশ আইয়ারের ১৯ বলে ৩৫ রানের ওপর ভর করে স্কোরবোর্ডে ১৮৪ রান যোগ করে ভারত। এছাড়া ইশান কিষাণ ৩৫ ও শ্রেয়াস আইয়ার ২৫ রান করেন।

ম্যাচসেরা ও সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন সূর্যকুমার যাদব।

Source link

Related posts

রিপোর্ট: ইউএসএ হকি লিগের চ্যাম্পিয়ন জ্যাক হিউজেস স্টেট অফ দ্য ইউনিয়নের আমন্ত্রণ প্রত্যাখ্যান করার পরে ট্রাম্পের সাথে দেখা করতে ‘খুব উত্তেজিত’: রিপোর্ট

News Desk

পেসারদের বিরুদ্ধে ‘ডু-অর-ডাই’ গেম 7 এ যাওয়ার সময় নিক্স মূল খেলোয়াড়দের কাছ থেকে উইলিস রিড-টাইপ মুহূর্ত খোঁজে

News Desk

মেটস বামপন্থী রিলিভার রিচার্ড লাভলেডিকে এক বছরের চুক্তিতে ফিরিয়ে আনছে

News Desk

Leave a Comment