কেক কেটে ফুলের মালা দিয়ে সাবিনা-কৃষ্ণাদের বরণ
খেলা

কেক কেটে ফুলের মালা দিয়ে সাবিনা-কৃষ্ণাদের বরণ

বাংলার মানুষের অপেক্ষা ফুরিয়েছে। দেশের মাটিতে পা রেখেছে ইতিহাস গড়ে সাফের শিরোপা জেতা সাবিনা-সানজিদারা। দেশে ফিরেই পেয়েছেন উষ্ণ অভ্যর্থনা।

দুপুর ১ টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সাফজয়ী দলকে বহন করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি। দুপুর ১২টা ১৫  মিনিটে কাঠমুন্ডু থেকে দেশের উদ্দেশ্যে উড়াল দেয় সানজিদাদের বহনকারী বাংলাদেশ বিমানের বিজি ৩৭২ ফ্লাইটটি।

বিমানবন্দরে নেমেই অধিনায়ক সাবিনা খাতুনকে দিয়ে কেক কেটে সোনার মেয়েদের বরণ করে নেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। মিষ্টি আর ফুলের শুভেচ্ছার সঙ্গে বরণ করা হয় সানজিদাদের।



দলের কোচ গোলাম রব্বানী ছোটন আর বাফুফের নারী উইংইয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণকেও শুভেচ্ছা জানানো হয় এসময়। 

এসময় বিমানবন্দরে আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তারা। এরপর সেখানেই রয়েছে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন।

বিমানবন্দরের বাইরে সানজিদাদের জন্য অপেক্ষা করছে ছাদখোলা চ্য্যাম্পিয়ন বাস আর ফুটবল পাগল বাঙালির ঢল।  বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষেই ছাদখোলা চ্যাম্পিয়ন বাসে করে চ্যাম্পিয়ন যাত্রা শুরু করবে সানজিদারা। রাজধানীর সড়কের দুই পাশে অগণিত মানুষের অভ্যর্থনায় সিক্ত হতে হতে 


ছবি- সংগৃহীত

দেশের স্বপ্নপূরণের আগে বেশ আক্ষেপ করেই বাংলাদেশের মিডফিল্ড তারকা সানজিদা বলেছিলেন, ‘ছাদখোলা চ্যাম্পিয়ন বাসে ট্রফি নিয়ে না দাঁড়ালেও চলবে, সমাজের টিপ্পনী কে একপাশে রেখে যে মানুষগুলো আমাদের সবুজ ঘাস ছোঁয়াতে সাহায্য করেছে, তাদের জন্য এটি জিততে চাই। ‘

সানজিদার ওই এক লাইনেই ঝড় উঠেছে দেশের মানুষের হৃদয়ে। চ্যাম্পিয়ন হওয়ার পর আপামর জনসাধারণও এই মেয়েদের জন্য ছাদখোলা বাসের দাবি জানিয়েছিলো।

সানজিদার ওই ফেসবুক পোস্ট চোখে পড়েছিলো যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের। পরে মন্ত্রণালয় আর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) যৌথ প্রচেষ্টায় একদিনের ভেতরেই সানজিদাদের জন্য প্রস্তুত করা হয়েছে ছাদখোলা চ্যাম্পিয়ন বাস। বিআরটিসির একটি ডাবল ডেকার বাসের ছাদের অংশ কেটে ফেলে, সেই বাসটিকেই চ্যাম্পিয়নদের ছবিতে মুড়িয়ে তৈরি হয়েছে সানজিদাদের স্বপ্নের চ্যাম্পিয়ন বাস। 

চ্যাম্পিয়ন যাত্রা শেষে মতিঝিলে বাফুফে কার্যালয়ে পৌঁছালে সেখানে এই সোনার মেয়েদের অভ্যর্থনা জানাবেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

Source link

Related posts

Preakness Stakes 2024: বিশেষজ্ঞদের কাছ থেকে বাছাই এবং পূর্বাভাস

News Desk

আমেরিকান টেনিস বান্ধবী মরগান রেড্ড আমাদের জন্য একটি উন্মুক্ত অভিজ্ঞতা প্রস্তুত করছেন: “পুরুষ ক্রীড়া অনুরাগী”

News Desk

নিক্সের বিরুদ্ধে সম্পূর্ণ পতনের পর নেট “অগ্রহণযোগ্য” বিব্রতকর অবস্থায় ভোগে

News Desk

Leave a Comment