এবার ৯ বছর পর আফগানিস্তানকে হারালো আয়ারল্যান্ড
খেলা

এবার ৯ বছর পর আফগানিস্তানকে হারালো আয়ারল্যান্ড

ফরম্যাট দুটি আলাদা। তবে দুটি দিকে মিল অনেকটা কাকতালীয়ই বটে। ওয়ানডেতে বাংলাদেশের র‌্যাঙ্কিং যেখানে ৯, সেখানে জিম্বাবুয়ের ১৫।  টি-টোয়েন্টিতে আফগানিস্তান এবং আয়ারল্যান্ডের র‍্যাঙ্কিংয়ের চিত্র একই। হারারেতে বাংলাদেশকে ৯ বছর পর সিরিজ হারানোর উৎসব করেছে জিম্বাবুয়ে। ৪৮ ঘণ্টা আগে জিম্বাবুয়ের ওই উৎসব থেকে টনিক পেয়েছে আয়ারল্যান্ড!

আইপিএলে বল হাতে অত্যন্ত ধারাবাহিক রশিদ খান। প্রয়োজনে ব্যাট হাতেও কার্যকরী অবদান রাখেন। তবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দেশের হয়ে খেলতে নেমে দরকারের সময় দলকে নির্ভরতা দিতে পারলেন না আফগান তারকা। আইরিশদের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে রশিদের কাছ থেকেই উইকেট আশা করেছিল তার দল। আঁটোসাটো বোলিং করলেও ম্যাচ জেতানো পারফর্ম্যান্স উপহার দিতে ব্যর্থ হন রশিদ। ফলে আফগানিস্তানকে প্রথম ম্যাচ হেরে ৫ ম্যাচের টি-২০ সিরিজে পিছিয়ে পড়তে হয়।



বেলফাস্টে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে আফগানিস্তান। তারা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৬৮ রান সংগ্রহ করে। উসমান ঘানি দলের হয়ে সব থেকে বেশি ৫৯ রান সংগ্রহ করেন। এছাড়া রহমানউল্লাহ গুরবাজ ২৬, নাজিবউল্লাহ জাদরান ১৫ ও ইব্রাহিম জাদরান অপরাজিত ২৯ রান করেন। ক্যাপ্টেন মহম্মদ নবি ৫ রান করে আউট হন। রশিদ খান সাজঘরে ফেরেন ২ রান করে।

আয়ারল্যান্ডের হয়ে ব্যারি ম্যাককার্থি ৩৪ রানে ৩টি উইকেট নেন। ৭ রানে ২টি উইকেট নেন জর্জ ডকরেল। ১টি করে উইকেট নিয়েছেন জোস লিটল ও গ্যারেথ ডেলানি।

জবাবে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড ১৯.৫ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৭১ রান তুলে ম্যাচ জিতে যায়। পল স্টার্লিং ৩১ রান করে আউট হন। ক্যাপ্টেন অ্যান্ডি ৫১ রানের অনবদ্য ইনিংস খেলেন। ৩২ বলে ৫০ রানের আগ্রাসী ইনিংস খেলেন লরকান টাকার। হ্যারি টেকটর ২৫ ও জর্জ ডকরেল ১০ রানে অপরাজিত থাকেন। ১ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জেতে আয়ারল্যান্ড। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন অ্যান্ডি।

রশিদ ৪ ওভারে ২৫ রান খরচ করেন। তবে কোনও উইকেট পাননি তিনি। নবি ৩ ওভার বল করে ২৭ রানের বিনিময়ে ১টি উইকেট নেন। এছাড়া ১টি করে উইকেট নিয়েছেন মুজিব উর রহমান ও নবীন উল হক।

Source link

Related posts

ডি উইলরেজ শান্তির বিচারক হিসাবে খেলার সম্ভাবনা দেখতে পাচ্ছেন না

News Desk

খুব কঠিন সুপার বাউলের ​​ক্ষতির পরে টেলর সুইফট “আরামদায়ক” ট্র্যাভিস কেলিসি “2025

News Desk

বেকার মেফিল্ডের বিপর্যয়কর ফাম্বল বুকানিয়ারদের জন্য সবকিছু বদলে দিয়েছে চিফদের কাছে এক চরম ক্ষতির মধ্যে

News Desk

Leave a Comment