এবার বাংলাদেশেকে হারাতে চান রাজা
খেলা

এবার বাংলাদেশেকে হারাতে চান রাজা

চলমান টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী পাকিস্তানকে ১ রান হারিয়েছে জিম্বাবুয়ে। প্রথমে ব্যাট করে ১৩০ রানে ছোট সংগ্রহ পায় জিম্বাবুয়ে। সিকান্দার রাজার ২৫ রান খরচায় নেন ৩ উইকেট। যা পাকিস্তানকে ম্যাচ থেকে ছিটকে দেয়। আর এমন অনবদ্য বোলিংয়ে পান ম্যাচ সেরার পুরষ্কার।

পাকিস্তানের পর সুপার টুয়েলভে নিজেদের তৃতীয় ম্যাচে ৩০ অক্টোবর ব্রিসবেনে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে জিম্বাবুয়ে। আর এই ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জিততে চান সিকান্দার রাজা।



পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে রাজা বলেন, ‘আমাদের এখানে কিছু অর্জন করার সুযোগ আছে। আমি সেমিফাইনাল নিয়ে এখনই চিন্তাভাবনা করছি না। আমরা ম্যাচ বাই ম্যাচ খেলে এগিয়ে যাচ্ছি। এখন বাংলাদেশের বিপক্ষে ম্যাচটিতে নজর দিচ্ছি এবং ম্যাচটি জিততে চাই।’



তিনি আরও বলেন, ‘আমরা একটি করে ম্যাচ নিয়ে ভাবছি ঠিকই, কিন্তু আমরা গ্রুপের যেকোনো দলকেই হারিয়ে দিতে পারি। মূল কথা হচ্ছে, যে দল ভালো ক্রিকেট খেলবে সে দলই জিতবে।’  

Source link

Related posts

জা’মার চেজ ব্রোনকোসের কাছে বেঙ্গাসের প্রচেষ্টার দিকে নজর রেখেছেন: “আপনাকে অবশ্যই এটি চাই।”

News Desk

ওয়ানডালে রবিনসন স্পার্কপ্লাগ জায়ান্ট হওয়ার বাইরে চলে যাওয়ার কারণগুলিতে রূপান্তর করার প্রতিশ্রুতি দিয়েছেন

News Desk

নিম্নগামী সর্পিল অব্যাহত থাকায় দ্বীপবাসীরা ম্যাপেল লিফের ওভারটাইম ক্ষতির সাথে বিষয়টিকে আরও খারাপ করে তোলে

News Desk

Leave a Comment