এক গোলে এগিয়ে থেকে বিরতিতে ফ্রান্স
খেলা

এক গোলে এগিয়ে থেকে বিরতিতে ফ্রান্স

কাতার বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মরক্কোর বিপক্ষে এক গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে ফ্রান্স। বুধবার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় আল বায়াত স্টেডিয়ামে মাঠে নামে দু’দল। ম্যাচ শুরুর মাত্র ৫ মিনিটেই এগিয়ে যায় ফ্রান্স। থিও হার্নান্দেজের করা গোলে ম্যাচের শুরুতেই লিড পায় ফরাসিরা। এরপর একাধিক আক্রমণ করেও গোল করতে ব্যর্থ হয় ফ্রান্স ও মরক্কো। শেষ পর্যন্ত এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় ফ্রান্স।




ম্যাচের শুরুতেই গোলের দেখা পায় ফ্রান্স। ম্যাচের ৫ মিনিটে আক্রমণ থেকে ডান দিক এমবাপ্পের কাছে বল বাড়ান গ্রিজম্যান। ডি বক্সের ভেতর বল পেয়ে শটও করেন এমবাপ্পে। তবে তা ডিফেন্ডারের গায়ে লেগে বল পান ফাঁকায় দাঁড়িয়ে থাকা থিও হার্নান্দেজ। সেখান থেকে বল জালে জড়ান তিনি। হার্নান্দেজের দেওয়া গোলে ম্যাচের শুরুতেই লিড পায় ফ্রান্স। 



ম্যাচে পিছিয়ে পড়ে আক্রমণে যায় মরক্কো। ম্যাচের ১০ মিনিটে ডি বক্সের বাইরে থেকে শট করেন ওনাহি। তবে তা অসাধারণ সেভে দলকে রক্ষা করেন হুগো লোরিস। এরপর আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে দু’দল। ম্যাচের ১৫ মিনিটে ডান দিক থেকে ফ্রি কিক পায় মরক্কো। তবে তা ক্লিয়ার করে দেয় ফ্রান্সের ডিফেন্ডার। 



ম্যাচের ১৬ মিনিটে সোফিয়ান বাউফলের পাস থেকে ডি বক্সের ভেতরে বল পান জিয়েচ। তবে শট করতে ব্যর্থ হন তিনি। অন্যদিকে ম্যাচের ১৭ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে বল পেয়ে জোড়ালো শট করেন অলিভার জিরুড। তবে তা পোস্টে লেগে প্রতিহিত হয়। এরপর ম্যাচের গতি কিছুটা কমিয়ে আনে দু’দল। 



ম্যাচের ৩০ মিনিটে মরক্কো আক্রমণে গেলেও তা থেকে গোল বের করতে ব্যর্থ হয় তারা। এরপর ম্যাচের ৩৪ মিনিটে কর্নার পায় ফ্রান্স। কর্নার কিক থেকে বল পেয়ে শট করেন ইউসুফ ফোফানা। তবে তা চলে যায় পোস্টের বাইর দিয়ে। ম্যাচের ৩৬ মিনিটে গোলের সহজ সুযোগ নষ্ট করেন জিরুড। ডি বক্সের ভেতর বল পেয়েও জালে বল জড়াতে ব্যর্থ হন তিনি।



ম্যাচের ৪০ মিনিটে কর্নার পায় ফ্রান্স। কর্নার থেকে আসা বলে শট করেন ভারান। তবে তা চলে যায় পোস্টের বাইর দিয়ে। গোল শোধের লক্ষ্যে বেশ কিছু আক্রমণ করে মরক্কো। তবে গোল করতে ব্যার্থ হয় তারা। ম্যাচের ৪৪ মিনিটে কর্নার পায় মরক্কো। কর্নার থেকে বল পেয়ে বাইসাইকেল কিক করেন জাওয়াদ এল ইয়ামিক। তবে তা পোস্টে লেগে প্রতিহিত হয়। শেষ পর্যন্ত আর কোন গোল না হলে এক গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ফ্রান্স।

Source link

Related posts

From 4 straight Super Bowl losses to Josh Allen’s Patrick Mahomes problem, Bills might be cursed

News Desk

ওহাইও স্টেটের খেলোয়াড়েরা জাতীয় টুর্নামেন্টে প্রবেশ করে আত্মবিশ্বাসের সাথে

News Desk

অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর লস অ্যাঞ্জেলেসের দাবানল মোকাবেলাকারীদের জন্য কোকো গফের একটি 6-শব্দের বার্তা রয়েছে

News Desk

Leave a Comment