ইন্দোনেশিয়ায় লিগ বন্ধের ঘোষণা
খেলা

ইন্দোনেশিয়ায় লিগ বন্ধের ঘোষণা

ইন্দোনেশিয়ায় ফুটবল ম্যাচ ঘিরে সংঘর্ষ ও পদদলিত হয়ে নিহত প্রায় ১৭৪ জন। এমন ন্যাক্কারজনক ঘটনার প্রেক্ষিতে ১ সপ্তাহের জন্য লিগা-ওয়ান বন্ধ ঘোষণা করেছে ইন্দোনেশিয়া ফুটবল অ্যাসোসিয়েশন।

শনিবার (১ অক্টোবর) ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের একটি স্টেডিয়ামে জাভানিজ ডার্বিতে মুখোমুখি হয় আরেমা-পার্সেবায়া। ম্যাচটিতে ২-৩ গোলে হেরে যায় আরেমা। দল হারার পর আরেমার সমর্থকেরা মাঠে নেমে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস অ ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। এতে ভিড়ে পদদলিত হয়ে অনেকের প্রাণহানি ঘটে। এই ঘটনায় আরো প্রায় ২০০ জন আহত হয়েছেন। 



এই ঘটনাকে ইন্দোনেশিয়ার ফুটবলে কলঙ্কিত অধ্যায় উল্লেখ করে ১ সপ্তাহের জন্য লিগ বন্ধের ও বাকি মৌসুমের জন্য আরেমাকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইন্দোনেশিয়া ফুটবল অ্যাসোসিয়েশন। এছাড়াও দেশটির সরকার এমন ঘটনার জন্য ক্ষমা চেয়ে বিষয়টি তদন্তের আশ্বাস দিয়েছেন।

Source link

Related posts

ব্লু জেস আহত অ্যান্টনি স্যান্টান্ডারকে ALCS রোস্টার থেকে একটি কঠিন ক্ষতির সাথে সরিয়ে দিয়েছে

News Desk

তিনজনের বিরুদ্ধে জেসন কেলসির স্মৃতিচিহ্ন জাল এবং $200,000 মূল্যের বিক্রি করার অভিযোগ রয়েছে

News Desk

ডোনোভান মিচেল নিউইয়র্কে ফেরার দরজা খুলে দিলে কেন নেটকে দ্রুত আঘাত করতে হবে

News Desk

Leave a Comment