ইউরোর ২০২৪’র আগে অনুশীলন ম্যাচ খেলবে জার্মানির
খেলা

ইউরোর ২০২৪’র আগে অনুশীলন ম্যাচ খেলবে জার্মানির

২০২৪ সালে ঘরের মাঠের ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির অংশ হিসেবে আগামী ২৫ মার্চ মেইঞ্জে পেরু ও তিনদিন পর কোলনে বেলজিয়ামের বিরুদ্ধে দুটি অনুশীলন ম্যাচ খেলার ঘোষণা দিয়েছে জার্মানি।




স্বাগতিক হিসেবে জার্মানিকে যেহেতু বাছাইপর্ব খেলতে হবেনা সে কারণে ২০২৩ সালের মার্চ থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত তারা ১২টি প্রীতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে। যার মধ্যে প্রথম দুটি তারিখ ঘোষনা করেছে জার্মানি।কাতারে টানা দ্বিতীয়বারের মত বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর আবারো ব্যর্থতার পরিচয় দিয়েছে জার্মানি।  জাপানের কাছে বিস্ময়কর ভাবে পরাজিত হয়ে জার্মানিকে কাতার থেকে বাড়ি ফিরতে হয়েছে। কোচ হান্সি ফ্লিক অবশ্য এসব কিছুকে পিছনে ফেলে সামনে এগিয়ে যেতে আগ্রহী, ‘আমরা ইতোমধ্যেই ঘরের মাঠের ইউরো চ্যাম্পিয়নশিপ নিয়ে দারুণ আশাবাদী। দারুণ কিছু ম্যাচ আমরা স্বাগতিক সমর্থকদের উপহার দিতে চাই। পুরনো জার্মানিকে যেন সবাই আবারো মাঠে ফিরে পায় তার সব চেষ্টাই আমাদের থাকবে।’



২০২৪ সালের জুন-জুলাইয়ে ইউরো চ্যাম্পিয়নশিপে আয়োজিত হবে। আয়োজক শহর হিসেবে বার্লিন, মিউনিখ, কোলন, ডাসেলড্রফ, স্টুটগার্ট, লিপজিগ, হামবুর্গ, ফ্রাংকফুর্ট ও জেলসেনকারচেনে চ্যাম্পিয়নশীপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

Source link

Related posts

এরিক বিনিয়ামিকে ইউসিএলএ সমন্বয়কারী হিসাবে বরখাস্ত করা হয়েছে, কিন্তু এজেন্ট বলেছেন যে এটি একটি পিছনে এবং সামনে বিভক্ত ছিল

News Desk

ব্র্যান্ডন নিম্মোর পায়ের চোট মেটসের উদ্বোধনী দিনটিকে সন্দেহের মধ্যে ফেলেছে

News Desk

জেসন তাতুম ভিডিওগুলি অতল গহ্বরের প্রান্তে সেল্টিকদের সাথে সবচেয়ে খারাপ ভয়ে ভক্তদের উত্থাপন করে

News Desk

Leave a Comment