ইংল্যান্ডের বিপক্ষে মাঝারি সংগ্রহ লঙ্কানদের
খেলা

ইংল্যান্ডের বিপক্ষে মাঝারি সংগ্রহ লঙ্কানদের

টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের পঞ্চম ম্যাচে ইংল্যান্ডকে ১৪২ রানের টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা। সেমিফাইনালে উঠার লড়াইয়ে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে বল করতে নামে ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করে লঙ্কানরা।




প্রথমে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় শ্রীলঙ্কা। প্রথম উইকেট জুটিতে ৩৯ রান তুলে দুই লঙ্কান ওপেনার কুশাল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কা। তবে ১৪ বলে ১৮ রান করে আউট হন কুশাল মেন্ডিস। এরপরে ধনঞ্জয়া ডি সিলভাকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন পাথুম নিশাঙ্কা। তবে দলীয় ৭২ রানে ধনঞ্জয়া ডি সিলভার উইকেট হারায় শ্রীলঙ্কা। ১১ বলে ৯ রান করে আউট হন তিনি। 



ধনঞ্জয়া ডি সিলভার বিদায়ের পর ক্রিজে আসেন চারিথ আসালঙ্কা। তবে বেশিক্ষণ টিকতে পারেননি। দলীয় ৮৪ রানে ৯ বলে মাত্র ৮ করে ফিরে যান আসালঙ্কা। একদিকে উইকেট হারালেও অন্যদিকে নিজের সাবলীল ব্যাটিংয়ে নিজের অর্ধশতক পূরণ করেন পাথুম নিশাঙ্কা।



কিন্তু দলীয় ১১৮ রানে ৪৫ বলে ৬৭ রানের অনবদ্য ইনিংস খেলে সাজঘরে ফিরে যান তিনি। এরপর দলীয় ১২৭ রানে ৮ বলে মাত্র ৩ রান করে আউট হন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা।



ইনিংসের শেষ ওভারে আরো ৩ উইকেট হারায় লঙ্কানরা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। ইংল্যান্ডের পক্ষে মার্ক উড নেন সর্বোচ্চ ৩টি উইকেট। এছাড়া বেন স্টোকস, স্যাম কারান, ক্রিস ওকস ও আদিল রশিদ নেন ১টি করে উইকেট।

 

 

Source link

Related posts

আইওয়া খেলোয়াড়রা নেব্রাস্কার ম্যাট রুলেকে তার প্রিগেম অ্যান্টিক্সের জন্য আক্রমণ করে কারণ জয়ের উত্তেজনা বেড়ে যায়

News Desk

জাগুয়ার্স ট্র্যাভিস হান্টার এনএফএল 2025 খসড়াতে হিস্টম্যান বিজয়ীকে বেছে নেওয়ার জন্য একটি বিশাল বাণিজ্যের পরে পরিকল্পনা প্রকাশ করেছে

News Desk

লুকা ডনসিক 49 পয়েন্ট স্কোর করে লেকার্সকে টিম্বারওলভসের বিপক্ষে জয়ের পথে নিয়ে যান

News Desk

Leave a Comment