Image default
খেলা

আসন্ন ইউরোতে শক্তিশালী দল ঘোষণা করলো পর্তুগাল

ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার মিশনে পর্তুগালকে আবারও নেতৃত্ব দেবেন ক্রিস্টিয়ানো রোনালদো। সে লক্ষ্যে বৃহস্পতিবার (২০ মে) ২৬ জনের প্রাথমিক দল ঘোষণা করেছেন পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস।

পর্তুগালের সবচেয়ে বড় গুণ, আক্রমণভাগটা কেবলই রোনালদোনির্ভর নয়। রাখা হয়েছে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের তারকা ফরোয়ার্ডদের।

ম্যানচেস্টার সিটির বার্নার্দো সিলভা, ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রুনো ফার্নান্দেস, অ্যাটলেটিকো মাদ্রিদের হোয়াও ফেলিক্স, লিভারপুলের ডিয়োগো জোতা, আইনট্রাখট ফ্রাংকফুটের আন্দ্রে সিলভারা।

পর্তুগাল দল: অ্যান্থনি লোপেস, রুই প্যাট্রিসিও, রুই সিলভা, হোয়াও কানসেলো, নেলসন সেমেদো, হোসে ফন্তে, পেপে, রুবেন দিয়াস, নুনো মেন্দেস, রাফায়েল গুয়েরেইরো, দানিলো পেরেইরা, হোয়াও পালহিনহা, রুবেন নেভেস, ব্রুনো ফের্নান্দেস, হোয়াও মুতিনিয়ো, রেনাতো সানচেস, সার্জিও অলিভেইরা, উইলিয়ামস কারভালহো, পেদ্রো গনকালভেস, আন্দ্রে সিলভা, বার্নার্দো সিলভা, ক্রিস্টিয়ানো রোনালদো, ডিওগো জোতা, গনসালো গুয়েদেস, হোয়াও ফেলিক্স ও রাফা সিলভা।

শিরোপা রক্ষার মিশনটা আগামী ১৫ জুন শুরু হবে রোনালদোদের। হাঙ্গেরির বিপক্ষে গ্রুপ ‘এফ’-এর ম্যাচ দিয়ে ইউরো শুরুর পর আগামী ১৯ ও ২৫ জুন জার্মানি ও ফ্রান্সের বিপক্ষে বাকি দুই ম্যাচ খেলবে দলটি। এর আগে ইউরোর প্রস্তুতি হিসেবে স্পেন ও ইসরায়েলের বিপক্ষে আগামী ৪ ও ৯ জুন দুটো ম্যাচ খেলবে পর্তুগাল।

Related posts

হারুনের বিচারক অবশেষে ইতিবাচক ইয়ানক্সিজ সাইনটিতে সঠিক মাঠে ফিরে আসেন

News Desk

গেরিট কোল এখনও ঢিবি থেকে নামতে পারেনি কারণ ইয়াঙ্কিরা তাদের টেক্কা দিয়ে ধীরে ধীরে জিনিসগুলি নিয়ে যায়

News Desk

ডেভ রবার্টস ডজগারদের জন্য আসল এমভিপি? একটি নতুন চুক্তি সমস্ত সন্দেহ অপসারণ করে

News Desk

Leave a Comment