Image default
খেলা

আর কখনো পিএসএল খেলবেন না আফ্রিদি

আগেই জানিয়েছিলেন, এবারই পিএসএলে তাকে শেষবারের মতো দেখা যাবে। এরপর থেকে আর কখনোই টুর্নামেন্টটিতে খেলবেন না তিনি। কিন্তু চলমান আসরের মাঝপথেই পিএসএলকে বিদায় বলে দিলেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি।

নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করা ছোট্ট এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘সুন্দরভাবেই পিএসএলের আসরটি শেষ করতে চেয়েছিলাম। কিন্তু গত ১৫-১৬ বছর ধরে বয়ে চলা লোয়ার ব্যাক ইঞ্জুরির কারণে এখন কুঁচকি, হাঁটু এমনকি পায়ের আঙুলগুলোতেও তীব্র ব্যথা হচ্ছে। শরীরকে বিশ্রাম দিতেই পিএসএলকে বিধায় বলতে হচ্ছে।’

করোনা আক্রান্ত হওয়ায় এবার শুরুর কিছু ম্যাচ খেলতে পারেননি ৪১ বছর বয়সী এই ক্রিকেটার। এরপর কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের হয়ে মাঠে ফিরে টুর্নামেন্টের ইতিহাসের সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড গড়েন আফ্রিদি। মাত্র তিনটি ম্যাচ খেলেছেন।

Source link

Related posts

জনি মানজিয়েল জোসে ক্যানসেকোর সাথে মোকাবিলা করতে কঠিন সময় পার করছেন

News Desk

মেটস বনাম অভিভাবক: বুধবার সেরা এমএলবি বেটস

News Desk

ট্র্যাভিস কেলস টেলর সুইফটের প্রিয় ক্রিসমাস সিনেমাগুলির একটি দেখতে অস্বীকার করেছেন: ‘আমাকে নির্যাতন করবেন না’

News Desk

Leave a Comment