Image default
খেলা

আমিরকে পাকিস্তান দলে ফেরাতে কথা বলবেন অধিনায়ক বাবর

বোর্ডের সঙ্গে মতবিরোধের কারণে গতবছরের সেপ্টেম্বরে হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের বাঁহাতি পেসার মোহাম্মদ আমির। সম্প্রতি বেশ কয়েকটি সাক্ষাৎকারেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওপর থাকা ক্ষোভের জানান দিয়েছেন ২৯ বছর বয়সী এ তারকা ক্রিকেটার।

তবে পাকিস্তান ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক বাবর আজম চাইছেন, আমির যেন অবসর ভেঙে জাতীয় দলে ফেরেন। আর এটির জন্য আমিরের সঙ্গে নিজ থেকে কথা বলবেন বলেও জানিয়েছেন পাকিস্তানি অধিনায়ক। ক্রিকেট পাকিস্তানকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন বাবর।

আমিরকে বিশ্বের অন্যতম সেরা বাঁহাতি পেসার হিসেবেও উল্লেখ করেছেন বাবর। তিনি বলেছেন, ‘আমি এখনও অবসরের বিষয়ে আমিরের সঙ্গে কথা বলিনি। তবে সুযোগ পেলেই তার সঙ্গে কথা বলবো। তার কী সমস্যা হচ্ছে বা হয়েছে তা নিয়ে আলোচনা করব।’

বাবর আরও বলেন, ‘মোহাম্মদ আমির বিশ্বের অন্যতম সেরা বাঁহাতি পেসার। আমি তাকে খুব পছন্দ করি। আশা করছি পাকিস্তান সুপার লিগের বাকি অংশে দারুণ পারফরম্যান্স করবেন তিনি।’

আকস্মিক অবসরের আগে পাকিস্তানের হয়ে ৩৬ টেস্ট, ৬১ ওয়ানডে ও ৫০ টি-টোয়েন্টি খেলেছেন আমির। যেখানে তিন ফরম্যাট মিলে তার শিকার ২৫৯ উইকেট।

Related posts

প্রাক্তন বোস্টন কলেজ এবং এনএফএল তারকা ফ্রেড উইলিস 75 বছর বয়সে মারা গেছেন

News Desk

UCLA জিমন্যাস্টিকস ভক্তরা ব্রুইনদের সাথে একটি বিশেষ বন্ধন অনুভব করে

News Desk

CFP কমিটি সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে পেন স্টেটের বিরুদ্ধে ক্লোজ কলের পর ইন্ডিয়ানাকে 2 নম্বরে রাখার ব্যাখ্যা দিয়েছে

News Desk

Leave a Comment