Image default
খেলা

আমাকে, আমার সন্তানকে এবং দেশকে রক্ষা করেছে টিকা : মুশফিক

দেশজুড়ে চলছে সপ্তাহব্যাপী টিকাদান কর্মসূচি। এই টিকাদান সপ্তাহে টিকা নিতে সবাইকে উদ্বুদ্ধ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। ইউনিসেফের শুভেচ্ছাদূত এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। জানিয়েছেন, মারাত্মক রোগ থেকে টিকাই নিজেকে, প্রিয়জনকে এবং পুরো পৃথিবীকে রক্ষা করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ছেলে শাহরুজ রহিম মায়ানের সঙ্গে একটি ছবি শেয়ার করেন মুশফিক। যার ক্যাপশনে তিনি সবার টিকা নিশ্চিত করার ব্যাপারে সজাগ হওয়ার আহ্বান জানান।

মুশফিক লিখেছেন, ‘আমাকে, আমার সন্তানকে এবং আমার দেশকে পোলিও, হাম এবং ডিপথেরিয়ার মতো মারাত্মক রোগ থেকে রক্ষা করেছে টিকা। তাই এই বিশ্ব টিকাদান সপ্তাহে, ইউনিসেফ এর জরুরি আহ্বানের সাড়া দিন: আপনার এবং আপনার শিশুর সময়মতো টিকা নিশ্চিত করে নিজেকে, প্রিয়জনকে এবং পুরো পৃথিবীকে মারাত্মক রোগের হাত থেকে রক্ষা করুন।

Related posts

জর্ডান মার্টিনুক গেম 6-এ রেঞ্জার্সকে একটি গোল অস্বীকার করতে একটি পাগল ডাইভিং সেভ করেন

News Desk

Maxx Crosby এর পরবর্তী দলের জন্য প্রতিকূলতা: দেখুন কোন দল ভারী ফেভারিট হিসাবে আবির্ভূত হয়েছে

News Desk

চীফ রাশি রাইস ডালাসে ছয়টি গাড়ি দুর্ঘটনার আগে 119 মাইল প্রতি ঘন্টা গাড়ি চালাচ্ছিলেন: পুলিশ

News Desk

Leave a Comment