Image default
খেলা

আফগানিস্তানকে সহজে হারাতে পারেনি ইংল্যান্ড

বিশ্বকাপের সুপার টুয়েলভের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। তবে আফগানিস্তানের দেয়া ১১৩ রানের টার্গেট পেরোতে ১৮.১ ওভার খেলতে হয়েছে বাটলারদের। ২১ বলে সর্বোচ্চ ২৯ রান করে অপরাজিত ছিলেন লিয়াম লিভিংস্টোন। ডেভিড মালান ৩০ বলে ১৮, অ্যালেক্স হেলস ২০ বলে ১৯ এবং অধিনায়ক বাটলার ১৮ বলে ১৮ রান করে আউট হন।
আফগানিস্তানের হয়ে একটি করে উইকেট নিয়েছেন ফজল হক ফারুকি, মুজিব উর রহমান, রশিদ খান, ফরিদ মালিক ও মোহাম্মদ নবী।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ১১২ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। আফগানিস্তানের ১০ উইকেটের ভাগাভাগি করে নেন চার পেসার স্যাম কারেন, মার্ক উড, বেন স্টোকস ও ক্রিস ওকস। ১০ রানে কারেনের শিকার ৫ উইকেট। বেন স্টোকস ১৯ রানে ২টি এবং মার্ক উড ২৩ রানে নেন ২টি উইকেট। ২৪ রানে ক্রিস ওকসের শিকার একটি। এতে ১৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে রশিদ-নবীদের সংগ্রহ মাত্র ১১২ রান।

Related posts

ব্যাটিংয়ে শ্রীলঙ্কা, শরিফুলের অভিষেক

News Desk

জুজু ওয়াটকিন্স 22 পয়েন্ট স্কোর করে 4 নং USC ইন্ডিয়ানাকে পরাজিত করে তার টানা 13তম জয়ে এগিয়ে আছে

News Desk

প্রতিদ্বন্দ্বী হিটের কাছে হেরে যাওয়ায় নিক্সের দেরী উত্থান সমতল পতিত হওয়ায় জালেন ব্রুনসন লড়াই করছেন

News Desk

Leave a Comment