Image default
খেলা

আফগানিস্তানকে টেনেটুনে হারিয়ে এখন শ্রীলঙ্কার দিকে তাকিয়ে অস্ট্রেলিয়া

সেমিফাইনালের সমীকরণ নিজেদের পক্ষে আনতে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাতে হতো অস্ট্রেলিয়ার। কঠিন সমীকরণের ম্যাচে গ্লেন ম্যাক্সওয়েলের ৩২ বলে ৫৪ রানের ইনিংসে আগে ব্যাট করে অস্ট্রেলিয়া তোলে ১৬৮ রান। নিউজিল্যান্ডের রানরেট তাদের নাগালের বাইরে চলে যায় তখনই।

ইংল্যান্ডের চেয়ে রানরেটে এগিয়ে যেতে হলে আফগানিস্তানকে আটকে রাখতে হতো ১০৬ রানের মধ্যে। তবে সেটা আর করতে পারেননি জশ হ্যাজলউডরা। শেষ দিকে রশিদের ঝড়ের পরও আফগানরা থেমেছে ১৬৪ রানে।

অর্থাৎ আগামীকালের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে শুধু জয় পেলেই চলবে ইংল্যান্ডের। তবে শ্রীলঙ্কা জিতলে শেষ চারে খেলবে অস্ট্রেলিয়া।

অ্যাডিলেডে বাঁচা–মরার লড়াইয়ে হ্যামস্ট্রিংয়ের চোটে অস্ট্রেলিয়া পায়নি তাদের নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চকে। আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেন ম্যাথু ওয়েড। চোটের কারণে ছিলেন না টিম ডেভিডও। বাদ দেওয়া হয় মিচেল স্টার্ককে, তাঁর জায়গায় খেলেন কেইন রিচার্ডসন।

Related posts

ইউসিএলএ কোচ মিক ক্রোনিন তার ‘জাল’ খেলোয়াড়দের উপর আনলোড করেছেন: ‘আমরা নরম’

News Desk

মায়ামি ওপেনের ফাইনালে ইটালির কিশোর

News Desk

ডায়ন স্যান্ডার্স আমেরিকান ফুটবল অ্যাসোসিয়েশন দলগুলির সাথে কথা বলেছেন, যা শিডর খেলতে চান না

News Desk

Leave a Comment