আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে তামিমের অবসর
খেলা

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে তামিমের অবসর

ওয়েস্ট ইন্ডিজকে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করার পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন তামিম ইকবাল। নিজের অফিশিয়াল ফেসবুক পেজের এক পোস্টে এ ঘোষণা দেন তিনি। ছয় মাসের স্বেচ্ছা বিরতি শেষ হওয়ার আগেই সরে দাঁড়ালেন এই ক্রিকেটার। 

ফেসবুকের ওই পোস্টে তামিম লিখেছেন, ‘আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আজকে থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করুন। ধন্যবাদ সবাইকে।’

গায়ানায় শনিবার ওয়েস্ট ইন্ডিজকে ৪ উইকেটে হারিয়ে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয় করে বাংলাদেশ। দলের সাফল্যের পাশাপাশি তামিম জিতে নেন ম্যান অব দা সিরিজের পুরস্কার। খেলা শেষ হওয়ার কিছুক্ষণ পর সামাজিক মাধ্যমে টি-টোয়েন্টি থেকে বিদায়ের কথা জানান তিনি।



আন্তর্জাতিক ক্রিকেটে ৭৮ টি-টোয়েন্টিতে ২৪.০৮ গড়ে ও ১১৬.৯৬ স্ট্রাইক রেটে ১ হাজার ৭৫৮ রান করেন তামিম ইকবাল। তবে দেশের হয়ে তার ম্যাচ ৭৪টি। বিশ্ব একাদশের হয়ে খেলেছেন চারটি ম্যাচ।

টি-টোয়েন্টিতে একসময় বাংলাদেশের সর্বোচ্চ স্কোরার ছিলেন তামিম ইকবাল। এখনও রান স্কোরারের তালিকায় তিনে রয়েছেন তিনি।

Source link

Related posts

এভাচের প্রচুর তারা রয়েছে। কেন জ্যাচ নেটো অল-স্টার লোন অল স্টার হওয়া উচিত

News Desk

কারসন বেকের প্রয়াত বীরত্ব মায়ামিকে ওলে মিসের উপর রোমাঞ্চকর জয় এবং CFP শিরোনাম খেলায় বার্থে প্ররোচিত করে

News Desk

মেলিসা স্টার্ক এবং অ্যান্ড্রু সিসিলিয়ানো এনএফএল নেটওয়ার্ক থেকে প্রস্থান করেন কারণ পরিচালক চারটি অক্ষর কেটেছেন

News Desk

Leave a Comment