Image default
খেলা

আদালতের বাইরে সমঝোতায় রাজি বার্সেলোনা-নেইমার

আদালত পাড়ায় আর চক্কর কাটতে চায় না স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ও ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। দুই দলই চায় শান্তি। তাই এবার আদালতের বাইরেই সমঝোতার পথে হাঁটছে দুই পক্ষে।

বার্সেলোনা তাদের দাবিকৃত ১৬.৭ মিলিয়ন ইউরো আর চাইবে না, যদি নেইমার নিজে বার্সেলোনার কাছে ৪৭.১৫ মিলিয়ন ইউরো আর দাবি না করেন। ক্লাবে খেলার লয়্যালটি বোনাস হিসেবে বার্সেলোনার কাছে এই ৪৭.১৫ মিলিয়ন ইউরো দাবি করে আসছেন নেইমার।

দুই পক্ষের মধ্যকার চলমান মামলার শুনানি স্থগিত করা হয়েছে। যেখানে শুনানি হওয়ার কথা ছিল নেইমারের সাড়ে ৩ মিলিয়ন ইউরোর দাবির বিষয়ে। যা তিনি ২০১৭ সালে প্যারিস সেইন্ট জার্মেইয়ে যোগ দেয়ার অংশ হিসেবে দাবি করে আসছিলেন।

তবে এখন দুই পক্ষই নিজেদের মধ্যে আলোচনার ভিত্তিতে এই অর্থনৈতিক বিষয়ের সমাধান করার পক্ষে। তাই তারা আর আদালতের শরণাপন্ন হওয়ার পক্ষপাতী নয়।

Related posts

তরুণ উইন্ডো টিম্বারলভসের ক্ষতির ক্ষেত্রে আরও বেশি শট দেয়

News Desk

শাহিনদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ আজ শান্ত

News Desk

যেখানে আমরা বিমানকে অত্যধিক মূল্যায়ন করেছি – এবং কী প্রত্যাশা ভুল ছিল

News Desk

Leave a Comment