আগ্রাসী ক্রিকেট খেলার ইঙ্গিত ভারতের 
খেলা

আগ্রাসী ক্রিকেট খেলার ইঙ্গিত ভারতের 

বাংলাদেশ ও ভারতের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট শুরু হচ্ছে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। চট্টগ্রাম টেস্টে ভারতের কাছ থেকে সাহসী ক্রিকেট দেখা যাবে এমনটায় ইঙ্গিত দিয়েছেন দলের ভারপ্রাপ্ত অধিনায়ক লোকেশ রাহুল। ইংল্যান্ডের টেস্ট খেলার ধরণ এখন রোমাঞ্চ ও উপভোগ্য হলেও প্রতিটা দলের অপ্ৰাচ ভিন্ন হবে এমনটাই বলেছেন রাহুল। ব্রেন্ডন ম্যাককালাম কোচ হয়ে আসার পর থেকে বদলে গেছে ইংল্যান্ডের টেস্ট খেলার ধরণ। 




নিজেদের মাটিতে দুর্দান্ত পারফরমেন্স করার পাশাপাশি তারা বিদেশের মাটিতেও অনবদ্য পারফরমেন্স করছে। সোমবার (১২ ডিসেম্বর) ম্যাচের আগে সংবাদ সম্মেলনে চট্টগ্রামে ভারতও ইংল্যান্ডের পথে হাটবে কিনা এমন প্রশ্নের জবাবে রাহুল বলেন ‘পাকিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ডের খেলা দেখেছি। ভয়ডরহীন এমন ক্রিকেট বেশ উপভোগ করছি। তবে সব দল একই পথে এগোতে পারে না। প্রত্যেক দলের আলাদা মনোভাব থাকে। আগ্রাসী ক্রিকেট ইংল্যান্ডের জন্য কাজ করছে। আমরা তাদের থেকে শিখতে পারি।’ 

ভারতের এই ম্যাচের ফলাফল তাদের টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রভাব ফেলবে। গতবার ফাইনাল খেলেও নিউজিল্যান্ডের কাছে হারতে হয় তাদের। কিন্তু এইবার আগের থেকেও ভালো পারফরমেন্স দেখাতে মুখিয়ে আছে ভারত।

Source link

Related posts

কনর ম্যাকগ্রেগর উদ্ভট ইউএফসি 303 প্রেস কনফারেন্স বাতিলকে ‘একটি ধারাবাহিক বাধা’-তে দায়ী করেছেন

News Desk

একটি সমালোচনামূলক আহ্বানের পরে আবার দেরিতে ইয়াঙ্কিজিজ বিস্ফোরিত হয়েছে, গ্র্যান্ড স্ল্যাম ব্লু জেসের ভারসাম্যহীন ক্ষতির মধ্যে রয়েছে

News Desk

রাষ্ট্রপতি বিডেন একটি চিফস হেলমেট চেষ্টা করেছেন, এবং ট্র্যাভিস কেলস হোয়াইট হাউস সফরের সময় গত বছরের অ্যান্টিক্স নিয়ে রসিকতা করেছেন

News Desk

Leave a Comment